Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৮:৪৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:০৫, ১৭ মে ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৮:৪৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:০৫, ১৭ মে ২০২৬
আরও খবর
রূপগঞ্জ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বলপ্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা অলীক কল্পনা : পেজেশকিয়ান
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির, বিরোধিতা অংশীজনদের

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘পাগলা গাছের মেলা’ শুরু

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৮:৪৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:০৫, ১৭ মে ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
০৮:৪৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:০৫, ১৭ মে ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী ‘পাগলা গাছের মেলা’। গতকাল শনিবার (১৬ মে) স্থানীয় সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এ মেলার আয়োজন করেন। ৫০০ বছরের পুরোনো এই মেলাকে কেন্দ্র করে শত শত ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

সনাতন ধর্মাবলম্বী ও পাগলা গাছের পূজার প্রধান পুরোহিত তপন চক্রবর্তী মেলার ইতিহাস সম্পর্কে জানান, উপজেলার হামছাদী গ্রামে প্রায় ৫০০ বছর ধরে দুটি গাছের খুঁটিকে সনাতন ধর্মাবলম্বীর লোকজন আনুষ্ঠানিকভাবে পূজা-অর্চনা করে আসছেন। লোকমুখে প্রচলিত আছে, প্রায় ৫০০ বছর আগে স্থানীয় দুই ভাই সুরেন্দ্র সেন ও ফনি সেন ঘর তৈরির জন্য বার্মা (মিয়ানমার) থেকে ২০টি গাছের খুঁটি কিনে বাড়িতে আনেন। এক রাতে তারা দুই ভাই স্বপ্নে দেখেন, ফনি সেনের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি পুকুর পাড়ে তাদের ২০টি খুঁটির মধ্যে দুটি খুঁটি পড়ে আছে এবং ওই খুঁটি দুটিতে মহাদেব পাগল আকারে রূপ ধারণ করেছেন। সেদিনটি ছিল বাংলা সনের ১ জ্যৈষ্ঠ। এরপর থেকেই স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই দুটি গাছের খুঁটির পূজা অর্চনা শুরু করেন।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র শীল জানান, অলৌকিক ও মহাদেব রূপে থাকা এই খুঁটি দুটি সারা বছর পাশের একটি পুকুরের পানির নিচে নিমজ্জিত থাকে। প্রতি বছর বাংলা বছরের জ্যৈষ্ঠ মাসের ১ তারিখে পুকুরে থাকা খুঁটি দুটি অলৌকিকভাবে ভেসে ওঠে। তখনই সনাতন ধর্মাবলম্বী পাগল ভক্তরা পুকুর থেকে খুঁটি দুটি উঠিয়ে ডাঙায় এনে দুধ, কলা, ঘি ও বিভিন্ন ফল-ফলাদি দিয়ে ভোগ দেন। পাশাপাশি পাঠা বলি দিয়ে পাগলের নামে উৎসর্গ করা হয়। ভক্তদের ভক্তি ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে প্রতি বছর এখানে এই মেলার আয়োজন করা হয়।

দিলীপ চন্দ্র শীল আরও জানান, এই ঐতিহ্যবাহী স্থানটিতে স্থানীয়ভাবে একটি মন্দির নির্মাণ করে দেওয়ার জন্য তারা স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি জানিয়েছেন।

মেলায় আসা সুজা রানি দাস নামের এক পুণ্যার্থী বলেন, আমার ছেলের জন্য এখানে মান্নত করা ছিল। তাই মেলায় এসে ছেলের মাথা মুণ্ডন করিয়েছি এবং মহাদেবের নামে পূজা দিয়েছি। পরবর্তীতে গাছের খুঁটি পুকুরে ডুবানোর সাথে সাথে আমরাও স্নান করেছি। বিশ্বাস করি, এতে মনের বাসনা পূরণ হয়।

গোপাল দাস নামের আরেক দর্শনার্থী জানান, তিনি প্রতি বছরই এই মেলায় আসেন। এবারও মহাদেবের নামে পূজা দিতে পেরে তার খুব ভালো লেগেছে এবং মেলার পরিবেশও বেশ সুন্দর ছিল।

আয়োজকরা জানান, মেলা উপলক্ষে মেলার বটমূলে তিন দিনব্যাপী দেশের বিভিন্ন এলাকার বাউল শিল্পী ও পাগলদের পরিবেশনায় পালাগান, বাউল গান, জারি-সারি গান, গীতাপাঠ, কীর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে বসেছে মিঠাই-মণ্ডাসহ বাহারি পণ্যের দোকানের পসরা। বাঁশের বাঁশি, কাঠের চেয়ার, হাতপাখা, চৌকি, মোড়া, চুড়ি ও প্লাস্টিকের খেলনাসহ বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছেন দোকানিরা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অসংখ্য পুণ্যার্থী ও ভক্ত মেলায় অংশ নিয়েছেন।

সার্বিক নিরাপত্তার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, পাগলার মেলায় পূজা-অর্চনা করতে আসা ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

নারায়ণগঞ্জ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

৫ ঘন্টা আগে
রূপগঞ্জ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি
১৯ মে ২০২৬
রূপগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬
উচ্ছেদের পরও রূপগঞ্জে অবৈধ গরুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
  2. কালশীতে উচ্ছেদ অভিযান, প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা
  3. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন ও মাটি বিক্রি করা যাবে
  6. তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x