Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৫৫, ১৯ মে ২০২৬
আপডেট: ০৯:০০, ১৯ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৫৫, ১৯ মে ২০২৬
আপডেট: ০৯:০০, ১৯ মে ২০২৬
আরও খবর
শিল্পপতির বাড়ি লক্ষ্য করে ফের গুলি, নিরাপত্তাহীনতায় পরিবার
পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ
সাংবাদিকদের তথ্য সংগ্রহে অপেশাদার আচরণ, সিটি এসবির ঊর্ধ্বতন কর্মকর্তার দুঃখ প্রকাশ
ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত যে বার্তা দিল পুলিশ
কালশীতে উচ্ছেদ অভিযান, প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা

১২০ টাকা-পুলিশে চাকরি : ৪২ পরিবারের স্বপ্নপূরণ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৫৫, ১৯ মে ২০২৬
আপডেট: ০৯:০০, ১৯ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৫৫, ১৯ মে ২০২৬
আপডেট: ০৯:০০, ১৯ মে ২০২৬

যখন মাত্র ১২০ টাকার সরকারি ফিতে শতভাগ মেধা ও যোগ্যতার জোরে বাংলাদেশ পুলিশের চাকরি পেয়ে ৪২টি প্রান্তিক পরিবার নতুন করে বাঁচার আলো দেখে, তখন সেই ভাঙা বুকেও নতুন স্বপ্নের বীজ বোনা যায়। ‘সেবার ব্রতে চাকরি’—এ মূলমন্ত্রকে ধারণ করে নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে গত রোববার রাত সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

কোনো প্রকার তদবির, ঘুষ বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই সম্পন্ন স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম।

ফলাফল ঘোষণার পরপরই চূড়ান্তভাবে নির্বাচিত ৪২ জন তরুণ-তরুণীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

চূড়ান্ত তালিকায় নাম দেখে আনন্দাশ্রুতে ভেসে যান নির্বাচিতরা, যাদের সিংহভাগই অত্যন্ত সাধারণ কৃষক, দিনমজুর ও প্রান্তিক পরিবারের সন্তান।

যেখানে অতীতে পুলিশের চাকরির সমার্থক শব্দ হয়ে উঠেছিল লাখ লাখ টাকার লেনদেন, সেখানে মাত্র ১২০ টাকার সরকারি ফি দিয়ে চাকরি পেয়ে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন প্রার্থীরা।

এবারের নিয়োগের সবচেয়ে মানবিক ও আবেগঘন দৃষ্টান্ত তৈরি করেছে নেত্রকোণা সরকারি শিশু পরিবারের (এতিমখানা) সন্তান মোহাম্মদ কামরুল ইসলাম। দীর্ঘ ১১ বছর ধরে মা-বাবাহীন কামরুল বড় হয়েছেন এই সরকারি শিশু পরিবারেই। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার। কিন্তু চেনা বাস্তবতায় যেখানে স্বপ্ন দেখাই ছিল দায়, সেখানে মাত্র ১২০ টাকা খরচে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার জোরে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

অশ্রুসিক্ত কণ্ঠে কামরুল বাসসকে বলেন, ‘আমি সরকারি শিশু পরিবারে বড় হয়েছি। আমার খুব স্বপ্ন ছিল পুলিশ হওয়ার। আল্লাহ তাআলা সবার দোয়ায় আজ আমার ওপর রহমত করেছেন। একটা স্বচ্ছ, সুন্দর ও নির্ভুল নিয়োগের মাধ্যমে আজ আমি পুলিশের সদস্য হতে পেরেছি।’

১২০ টাকায় শুধু পুলিশের চাকরি ই নয় বরং তা একটি সংগ্রাম, অধ্যবসায় ও চোখের কোণে লেগে থাকা আনন্দ অশ্রু।

অনুরূপ গল্প বারহাট্টা থানার পাইকপাড়া গ্রামের আরিফা আক্তারেরও। তার বাবা মোহাম্মদ জসিম মিয়া পেশায় একজন সাধারণ কৃষক।

চরম আর্থিক অনটনের মাঝেও আরিফা দমে যাননি। এর আগে পরপর দুইবার পুলিশে নিয়োগ পরীক্ষায় ব্যর্থ হলেও বড় ভাই মোহাম্মদ তাজুল মিয়ার অনুপ্রেরণায় তিনি নিজের মনোবল ধরে রাখেন। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় শতভাগ মেধা ও যোগ্যতার জোরে মাত্র ১২০ টাকা খরচে চাকরি পেয়ে সফল হন তিনি।

আবেগাপ্লুত আরিফা আক্তার বাসসকে বলেন, ‘ছোটবেলা থেকেই বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে দেশের সেবা করার তীব্র ইচ্ছা ছিল। যেখানে আমাদের আর্থিক অবস্থা কোনোমতে চলার মতো, সেখানে এক টাকাও ঘুষ না দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিজের যোগ্যতায় আজ আমি চাকরি পেয়েছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে।’

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি-২০২৬ এর এই নিয়োগ প্রক্রিয়ার অনলাইন আবেদন শুরু হয়েছিল গত ৫ মার্চ ২০২৬ হতে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। নেত্রকোণা জেলা হতে সর্বমোট ৩ হাজার ১০৮ জন প্রার্থী অনলাইনে আবেদনপত্র দাখিল করেন।

এরপর গত ১৮, ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ খ্রি. নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে কয়েক ধাপে চলে কঠোর যাচাই-বাছাই। ১ম দিন (১৮ এপ্রিল) আবেদনকারী ৩ হাজার ১০৮ জনের মধ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষায় ২ হাজার ২৯৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং ১৫৫১ জন উত্তীর্ণ হন। ২য় দিন (১৯ এপ্রিল) ১ হ্জার ৫৫১ জনের মধ্যে ফিজিক্যাল এনডুরেন্স টেস্টের (২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং-জাম্প এবং হাই-জাম্প) মাধ্যমে ৮৩৭ জন এবং ৩য় দিন (২০ এপ্রিল) দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং শেষে ৪৭২ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হন।

শারীরিক যোগ্যতার কঠিন ধাপ পেরিয়ে ৪৬৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। গত ৪ মে   নেত্রকোণার আবু আব্বাছ ডিগ্রি কলেজে অত্যন্ত কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে ৪৬৩ জন প্রার্থী অংশ নেন। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক খাতা মূল্যায়ন শেষে ১১৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

গতকাল ১৭ মে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করার পরপরই উত্তীর্ণ ১১৭ জনের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। সবশেষে সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শূন্য পদের বিপরীতে মেধা ও বিভিন্ন কোটাসহ সর্বমোট ৪২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

পেশাদারিত্বের আবহে মানবিকতার সুর

ড্রিল শেডের গুমোট রাত তখন আনন্দ আর বেদনার এক অদ্ভুত মোহনায় দাঁড়িয়ে। একপাশে মেধার জোরে জিতে যাওয়া ৪২টি নক্ষত্রের চোখে জল, অন্যপাশে সামান্য’র জন্য ছিটকে পড়া তরুণদের দীর্ঘশ্বাস। এমন এক আবেগঘন মুহূর্তে গাঢ় নীল পোশাকের কঠোর নিয়মের খোলস পেরিয়ে এক অভিভাবকের মতো পরম মমতায় সান্ত্বনা ও আশার বাণী নিয়ে দাঁড়ালেন জেলার পুলিশ প্রধান।

চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে এবং অনুত্তীর্ণদের বুকে সাহস জুগিয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন: ‘অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এ পর্যন্ত পৌঁছেছো। এখন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করতে হবে।’

অনুত্তীর্ণদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ‘যারা উত্তীর্ণ হতে পারোনি, তোমরা হতাশ হবে না; ভবিষ্যতে আবার চেষ্টা করবে। তোমাদের মধ্য থেকেই কেউ সার্জেন্ট হবে, কেউ সাব-ইন্সপেক্টর হবে এবং তোমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে।’

ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন উপস্থিত ছিলেন।

এছাড়াও নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ লাইন্স গেইটে সারাদিন অপেক্ষায় ছিলেন তাদের স্বজনরা। চুড়ান্ত ফলাফল নিয়ে ৪২ জন যখন গেইটে যায় তখন সৃষ্টি হয় আরেক আবেগঘন পরিবেশ। মা-বাবা ভাই, বোনের সাথে আলিঙ্গন আর কান্নায় প্রকাশ পায় সফল হওয়ার আনন্দ।

নেত্রকোনা পরিবার স্বপ্ন পূরণ পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ: নেত্রকোনা

২০ মে ২০২৬
কোরবানির বিশেষ আকর্ষণ ৪৩ মণের ‘ঈশা খাঁ’
১৯ মে ২০২৬
চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত, সীমান্ত দিয়ে গরু প্রবেশ বন্ধের দাবি
০৬ মে ২০২৬
নেত্রকোনায় ১৮ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে ক্ষতিগ্রস্ত ৬০ হাজার কৃষক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকাল ৯টার মধ্যে তীব্র ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. বিয়ের প্রলোভনে ধর্ষণ, টাকায় মীমাংসার প্রস্তাবে কিশোরীর আত্মহত্যার চেষ্টা
  3. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্রয় করবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x