Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৫:০৫, ১৯ মে ২০২৬
আপডেট: ১৫:০৫, ১৯ মে ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৫:০৫, ১৯ মে ২০২৬
আপডেট: ১৫:০৫, ১৯ মে ২০২৬
আরও খবর
১২তলা থেকে নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ১০০৮
গাজায় ইসরায়েলি হামলায় তিন শিশুসহ নিহত ৯
ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু

শিক্ষিকার মৃত্যুর সংবাদ শুনেই মারা গেল স্কুলশিক্ষার্থী

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৫:০৫, ১৯ মে ২০২৬
আপডেট: ১৫:০৫, ১৯ মে ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৫:০৫, ১৯ মে ২০২৬
আপডেট: ১৫:০৫, ১৯ মে ২০২৬
নিহত শিক্ষিকা কুলছুম আক্তার। ফাইল ছবি

নওগাঁর বদলগাছী উপজেলায় ধান মাড়াই মেশিনের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষিকা নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় শিক্ষিকার মৃত্যুর এই মর্মান্তিক খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীরও মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকা কুলছুম আক্তার বদলগাছী সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় আহত অপর শিক্ষিকা মমতাজ জাহান সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা এবং তিনিও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এদিকে, শিক্ষিকার মৃত্যুর খবর সইতে না পেরে মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাসনিম (১৪)। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং উপজেলার বদলগাছী সদরের আবুল কালামের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উপজেলার গোড়শাহী এলাকা থেকে দুই জন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। অটোরিকশাটি চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক (মাতাজিহাট) থেকে আসা একটি দ্রুতগামী ধান মাড়াই মেশিনের (ভটভটি) সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা কুলছুম মারা যান। এসময় গুরুতর আহত হন তার সহকর্মী মমতাজ জাহান। স্থানীয়রা আহত মমতাজ জাহানকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই শিক্ষিকা কুলছুমের মৃত্যুর খবর ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর দেখে হঠাৎ মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, আমার মেয়েটি ফেসবুকে তার প্রিয় কুলছুম ম্যাডামের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে ওকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান নাহিদ বলেন, শিক্ষার্থী তাসনিম হয়তো কোনো আকস্মিক ও বড় ধরনের মানসিক ধাক্কা বা শক পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, যা পরবর্তীতে কার্ডিয়াক অ্যারেস্টে রূপ নিতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) আসলে মৃত্যুর সঠিক ও স্পষ্ট কারণ জানা যাবে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে। একই সাথে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ধাক্কা সামলাতে না পেরে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবরও তারা পেয়েছেন। এই জোড়া মৃত্যুর ঘটনায় থানায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সড়ক দুর্ঘটনা নিহত স্কুলশিক্ষার্থী মৃত্যু শিক্ষক

সংশ্লিষ্ট সংবাদ: সড়ক দুর্ঘটনা

২১ জুলাই ২০২৬
নোয়াখালীতে সিএনজি চাপায় কৃষকের মৃত্যু
২০ জুলাই ২০২৬
ইট বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
১৯ জুলাই ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ৫ দিন অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. পুলিশের ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
  4. রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
  5. রাস্তার জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগ, পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান
  6. ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x