Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৩:৪৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:৪৬, ২০ মে ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৩:৪৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:৪৬, ২০ মে ২০২৬
আরও খবর
পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
গৃহবধূ হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২
মামির মরদেহের পাশেই অস্ত্র নিয়ে বসেছিলেন ভাগনে
রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মালেক
শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৩:৪৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:৪৬, ২০ মে ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৩:৪৫, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:৪৬, ২০ মে ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান চলাকালে সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় অভিযুক্ত ১৮ জন আসামির মধ্যে চার জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একই সাথে এই ঘটনার পর দায়ের করা একটি অস্ত্র মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

আজ বুধবার (২০ মে) দুপুর ১২টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে এজাহারনামীয় ও অভিযুক্ত ১৮ জন আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে ডাকাতি দমনে যৌথ বাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন অত্যন্ত সাহসিকতার সাথে ডাকাত দলকে ধাওয়া করেন এবং ঘটনাস্থলেই দুই ডাকাতকে জাপটে ধরেন।

ওই সময় নিজেদের বাঁচাতে ডাকাত চক্রের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তানজিমের ঘাড়ে ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় সেনা কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্ট থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।

মৃত্যুদণ্ড সেনা কর্মকর্তা হত্যা যাবজ্জীবন
২৯ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
২৩ এপ্রিল ২০২৬
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
২১ এপ্রিল ২০২৬
কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যাকাণ্ডে একই পরিবারের ৭ জনের মৃত্যুদণ্ড
৩১ মার্চ ২০২৬
বাড়ির কেয়ারটেকারকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
১১ মার্চ ২০২৬
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
০৩ মার্চ ২০২৬
শ্যামল হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮
২২ ফেব্রুয়ারি ২০২৬
ইকরাম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
২৯ জানুয়ারি ২০২৬
নুর আহম্মদ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
২৯ জানুয়ারি ২০২৬
শিশু নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
২৮ জানুয়ারি ২০২৬
শ্রমিক নেতা বসু হত্যা : পাঁচ আসামির মৃত্যুদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা
  2. আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে দুই দিন
  3. পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্নের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
  4. পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
  5. শেষ মুহূর্তে প্রত্যাশিত দামে পশু পেয়ে খুশি ক্রেতারা, অসন্তুষ্ট বিক্রেতা
  6. সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x