Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২২ মে ২০২৬
আপডেট: ০২:০০, ২২ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২২ মে ২০২৬
আপডেট: ০২:০০, ২২ মে ২০২৬
আরও খবর
প্রতিটি ক্ষেত্রেই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার : প্রধানমন্ত্রী
ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজশাহীতেই হবে স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি : ভূমিমন্ত্রী
রাজশাহীকে পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়তে চাই : ভূমিমন্ত্রী
ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ গ্রহণ : ভূমিমন্ত্রী

দুর্নীতিমুক্ত অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২২ মে ২০২৬
আপডেট: ০২:০০, ২২ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ২২ মে ২০২৬
আপডেট: ০২:০০, ২২ মে ২০২৬
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সভাকক্ষে আয়োজিত ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি : পিআইডি

দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ জনসেবামূলক ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপ দিতে ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সভাকক্ষে আয়োজিত ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমরা সকল ভূমিসেবা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছি। এই মন্ত্রণালয় জনসেবামূলক প্রতিষ্ঠান এবং এটিকে আরও গ্রহণযোগ্য করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। ভূমিসেবা মেলার মাধ্যমে সারা দেশে ব্যাপক জনসচেতনতা ও ইতিবাচক জাগরণ সৃষ্টি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ভূমি অফিসের ভেতরে বা বাইরে থেকে যারা দুর্নীতির চেষ্টা করে কিংবা দালালি ও হয়রানির মাধ্যমে জনগণের ভোগান্তি বাড়ায়, তাদের জন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মিজানুর রহমান মিনু বলেন, আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের ভূমিসেবা নিশ্চিত করতে চাই। কেউ যদি সেবার মানসিকতা বাদ দিয়ে শাসকের মনোভাব নিয়ে কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

ভূমিসংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা কমাতে সরকার দ্রুতই সংসদে একটি নতুন বিল আনবে বলেও জানান তিনি। 

মন্ত্রী বলেন, ভূমির সকল সেবা একটি ছাতার নিচে নিয়ে আসতে আমরা কাজ করছি। এতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা পাবে এবং হয়রানি কমবে।

অনুষ্ঠানে তিনি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার বিষয়েও কথা বলেন।  তিনি বলেন, এ দেশের মানুষ সবসময় দখলদারদের প্রতিহত করেছে নিজেদের জমিজমা ও পরিবার রক্ষার জন্য। বিদেশিদের মধ্যে আমাদের কোনো প্রভু নেই, সকলে আমাদের বন্ধু। দেশের জনগণের জন্য যেটা ভালো হয়, সরকার সেই ব্যবস্থাই নেবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমির জটিল সমস্যাগুলো একদিনে সমাধান সম্ভব নয়। তবে আমরা একটি টেকসই, আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছি।

সচিব জানান, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক করতে অটোমেশন প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের ফলে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। একই সঙ্গে দেশের ৬১টি জেলায় দ্রুত নাগরিক সেবা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভূমি ভবনের নাগরিক সেবা কেন্দ্রের আদলে পরিচালিত হবে।

সমাপনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে ভূমিসেবা মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে সেরা তিনটি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্টল প্রতিনিধিদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ভূমিসেবা

সংশ্লিষ্ট সংবাদ: ভূমিমন্ত্রী

১৬ মে ২০২৬
রাজশাহীতেই হবে স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি : ভূমিমন্ত্রী
১৫ মে ২০২৬
রাজশাহীকে পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়তে চাই : ভূমিমন্ত্রী
২৯ মার্চ ২০২৬
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর
  2. শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী
  3. শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত চাই : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. রাজধানীতে আট টুকরা লাশ উদ্ধার, প্রেমিকার স্বীকারোক্তি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x