Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:১৫, ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:১৫, ১১ অক্টোবর ২০২৬
আরও খবর
সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশব্যাপী অভিযান
দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না : ভূমিমন্ত্রী
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন যারা
সরকারের উদ্যোগে চালু হচ্ছে বন্ধ পাটকল

শিক্ষাখাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর : ভূমিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:১৫, ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১১ অক্টোবর ২০২৬
আপডেট: ০০:১৫, ১১ অক্টোবর ২০২৬
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি শনিবার রাজশাহীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। ছবি : বাসস

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষার উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর। এজন্য যা-যা প্রয়োজন তাই করবে সরকার। শনিবার (১০ অক্টোবর) রাজশাহী মহানগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন তারাই দেশের নেতৃত্ব দেবে। সরকার এই শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। এই প্রতিষ্ঠান শুধু এসএসসি পর্যন্ত রয়েছে। আগামী দিনেই একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু করা যায় কিনা সেই ব্যাপারে আপনারা উদ্যোগ নেন। যত ধরনের সহযোগিতা লাগবে তা করা হবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, স্কুলের সঙ্গে খেলার মাঠগুলো অবশ্যই ভালো থাকতে হবে। যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারে। আগে যদি কেউ উন্নয়ন করে থাকে তাহলে অবশ্যই আপনারা তা মুছে ফেলবেন না। এটি করা যাবে না। যার যা সম্মান প্রাপ্য তা তাকে দিতে হবে।

মন্ত্রী বলেন, রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণ করে বিদেশে দেশি মাছ রপ্তানি করা যায় কিনা সে বিষয়েও কাজ করা হবে। অনেকেই আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি তুলছেন, সেটি করার জন্য পর্যাপ্ত জায়গা ও লোকবল লাগবে। আপাতত এখান থেকে কার্গো বিমান চালু করা যায় কিনা- সে বিষয়টি দেখা হচ্ছে।

প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে বোয়ালিয়ায় অবস্থিত শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ভবনটির নির্মাণকাজ শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মাণ করা হয়। পয়োনিষ্কাশন, পানি সরবরাহ এবং বৈদ্যুতিক কাজসহ এই ছয় তলা ভবনটির পেছনে মোট দরপত্র মূল্য বা ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কেটি ৩১ লাখ ৩ হাজার টাকা।

নতুন এই ভবন ও আধুনিক সুবিধাসমূহ চালুর ফলে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট দূর হবে ও শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এরশাদ আলী ঈশা ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ভূমিমন্ত্রী শিক্ষাখাত উন্নয়ন সরকার বদ্ধপরিকর

সংশ্লিষ্ট সংবাদ: ভূমিমন্ত্রী

০৪ অক্টোবর ২০২৬
দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না : ভূমিমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার : ভূমিমন্ত্রী
৩০ আগস্ট ২০২৬
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ভূমিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩
  2. ছেলের অবহেলায় বাড়িছাড়া মা মুন্নি খাতুনের দায়িত্ব নিলেন বিএনপি নেতা
  3. উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ
  4. খাবার কিনে দেওয়া তাজমীনকেই হত্যা করে অটোরিকশাচালক
  5. প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
  6. এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x