Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২৭, ০৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২৭, ০৪ অক্টোবর ২০২৬
আরও খবর
রেশম কারখানায় কোনো নেতাগিরি চলবে না : ভূমিমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
ভবন নির্মাণে অনিয়ম করলে কঠোর শাস্তি : গণপূর্ত মন্ত্রী

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না : ভূমিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২৭, ০৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২৫, ০৪ অক্টোবর ২০২৬
আপডেট: ০৪:২৭, ০৪ অক্টোবর ২০২৬
শনিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ছবি : বাসস

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও সতর্ক করেন তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। আর দেশের মানুষকে কোনো বিদেশি শাসনের ভয় দেখিয়ে লাভ নেই। তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে। অতীতে ষড়যন্ত্র করে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হলেও ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের নেতা তারেক রহমান ও দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত। ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রভাব বিস্তার করেছে, তাদের পরিবর্তে প্রকৃত আলেম-ওলামাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার কথাও বলেন।

জাতীয়তাবাদী ওলামা দলকে দোয়া ও ধর্মীয় কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, ওলামা দলের নেতাকর্মীরা জাতীয় সংসদে যাওয়ার যোগ্যতাও রাখেন। সংগঠনটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঐক্যবদ্ধ হয়ে শক্ত অবস্থান তৈরি করেছে।

মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে সুসংগঠিত শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন, সার্বভৌম, নিরাপদ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এক্ষেত্রে আলেম-ওলামাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক এডভোকেট মো. শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

এ ছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা ও মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. নুরুল আলম।

সভায় ওলামা দলের রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ভূমিমন্ত্রী ষড়যন্ত্র রাজশাহী

সংশ্লিষ্ট সংবাদ: ভূমিমন্ত্রী

১১ অক্টোবর ২০২৬
শিক্ষাখাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর : ভূমিমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার : ভূমিমন্ত্রী
৩০ আগস্ট ২০২৬
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ভূমিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চেনার উপায় নেই মরদেহ, ডিএনএ পরীক্ষায় লাগবে ৩-৪ সপ্তাহ
  2. চলতি সপ্তাহেই অপ্রতিম হত্যা মামলার চার্জশিট
  3. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ
  5. কক্সবাজারে অগ্নিকাণ্ড, রিসোর্টের ম্যানেজার আটক
  6. তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x