Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১২:০০, ২২ মে ২০২৬
আপডেট: ১২:০৫, ২২ মে ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১২:০০, ২২ মে ২০২৬
আপডেট: ১২:০৫, ২২ মে ২০২৬
আরও খবর
শিশুকে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সুন্দরবনে নদীতে পড়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার
অপহরণের একদিন পর স্কুলছাত্র উদ্ধার, ফুফা কারাগারে
জানালার গ্রিল ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনায় নিখোঁজ স্কুলছাত্রকে অপহরণের পর উদ্ধার, গ্রেপ্তার ৫

সুন্দরবনে ৩৯ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১২:০০, ২২ মে ২০২৬
আপডেট: ১২:০৫, ২২ মে ২০২৬
মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)
১২:০০, ২২ মে ২০২৬
আপডেট: ১২:০৫, ২২ মে ২০২৬
দস্যুদের পরনে ছিল কালো রঙের পোশাক , যার সামনের অংশে ‘মানবতা ফাউন্ডেশন’ এবং পেছনে সৌজন্যে ‘জাহাঙ্গীর ভাই’ লেখা ছিল। ছবি : এনটিভি অনলাইন

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার কটকা ও কেওড়াতলা এলাকা থেকে মঙ্গলবার ও বুধবার (২০ মে) রাতে ১১টি মাছ ধরার ট্রলার থেকে ৩৯ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এসময় প্রাণ বাঁচাতে কয়েকজন জেলে নদী ও খালে ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, ২৫ থেকে ৩০ সদস্যের একটি সশস্ত্র জলদস্যু দল অত্যাধুনিক অস্ত্র নিয়ে ট্রলারগুলোতে গুলি ছুড়ে হামলা চালায়। এই দস্যু দলটি ‘জাহাঙ্গীর বাহিনী’ বা ‘কাটুন বাহিনী’ নামে পরিচিত। তারা ট্রলারগুলো থেকে মাছ ধরার জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম লুটে নেওয়ার পাশাপাশি জেলেদের বন্দি করে নিয়ে যায়। 

অদ্ভুত বিষয় হলো, দস্যুদের পরনে ছিল কালো রঙের পোশাক , যার সামনের অংশে ‘মানবতা ফাউন্ডেশন’ এবং পেছনে সৌজন্যে ‘জাহাঙ্গীর ভাই’ লেখা ছিল। তবে পোশাকের গায়ে মানবতা লেখা থাকলেও তাদের কর্মকাণ্ডকে পুরোপুরি মানবতাবিরোধী বলেই অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা।

অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন ও ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের মধ্যে পাথরঘাটার ট্রলার মালিক মাসুমসহ ইব্রাহিম, ইয়াসিন, হোসেন, তাওহিদ, সেলিম, জাকির মুন্সি, হানিফা, হৃদয় ও সুমনের নাম জানা গেছে। 

এছাড়া রাজাপুর উপজেলার আলম হাওলাদার, ইউসুফ খান ও ফোরকানসহ আরও ২৫ জন জেলে অপহৃত হয়েছেন। দস্যুদের কবল থেকে পালিয়ে আসা ট্রলার মালিক কালাম মিয়া জানান, অপহৃত প্রত্যেক জেলের মুক্তির জন্য দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে জলদস্যুরা।

এদিকে ঘটনার দুই দিন পার হয়ে গেলেও অপহৃত জেলেদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল জানিয়েছে, ঘটনাস্থলটি কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার আওতাধীন হওয়ায় তাদের তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে এবং ইতোমধ্যে দুটি দল অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি তিনি, তবে অপহরণের সংবাদ পেয়ে জেলেদের খোঁজখবর ও তথ্য সংগ্রহের কাজ চলছে। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সুন্দরবনে জোরদার অভিযান পরিচালনা করছে। দ্রুতই জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।

সুন্দরবন জেলে অপহরণ মুক্তিপণ

সংশ্লিষ্ট সংবাদ: সুন্দরবন

২৯ জুলাই ২০২৬
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী
২০ জুলাই ২০২৬
সুন্দরবনে দস্যুদের নৌকা থেকে নদীতে ঝাঁপ, ৪ দিন পর ফিরল কিশোর
৩১ মে ২০২৬
জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
  2. কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার ৪ জনের মরদেহ দেশে আসছে আজ
  3. ইমাম-খাদেমের বদলে অন্যদের নাম, অভিযোগ ওঠায় মসজিদের তালিকা বাতিল
  4. ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী, গ্রেপ্তার ৬
  5. ঢাকার বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  6. খুলনায় জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x