Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৮:৩৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৮:৩৭, ২৪ মে ২০২৬
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৮:৩৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৮:৩৭, ২৪ মে ২০২৬
আরও খবর
ছেলের তৃতীয় বিয়ে, যে কারণে যোগ দিচ্ছেন না ট্রাম্প
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪ কেজি ভারতীয় রূপা জব্দ
টানা তিনদিন বিদ্যুৎহীন চুয়াডাঙ্গার বেশ কিছু এলাকা
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ফেসবুকে প্রেম থেকে বিয়ে, ৪ মাসেই গল্পের ইতি

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৮:৩৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৮:৩৭, ২৪ মে ২০২৬
মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)
১৮:৩৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৮:৩৭, ২৪ মে ২০২৬
মালয়েশিয়া প্রবাসী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের যুবক রিমন।

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেম হয় থেকে পরিণয়। কিন্তু চার মাসেই গলায় ফাঁস নিয়ে সেই প্রেমের গল্পের সমাপ্তি টেনেছেন মালয়েশিয়া প্রবাসী এক যুবক। গতকাল শনিবার (২৩ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত রিমনের বাবা মিন্টু মিয়াও মালয়েশিয়া প্রবাসী।

বুকভরা স্বপ্ন আর সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের যুবক রিমন (২৫)। প্রবাসী রিমনের সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রিপন মিয়ার মেয়ে রশ্মি খাতুনের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এরপর সেই পরিচয় গড়ায় প্রেমে। দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের ১৮ জানুয়ারি দূরপ্রবাসে থাকা রিমনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর পরিবার ও স্ত্রীকে নিয়ে নতুন জীবন গড়ার স্বপ্ন ছিল রিমনের। কথা ছিল, আসন্ন ঈদুল আজহার পর স্ত্রীকে মালয়েশিয়ায় নিজের কাছে নিয়ে যাবেন তিনি।

মালয়েশিয়ার শাহালম শহরে একটি ফার্নিচার কারখানায় কর্মরত রিমন—যাকে পরিবারের কেউ কেউ লিমন নামেও ডাকতেন—স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথাকাটাকাটির পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বিয়ের মাত্র চার মাসের মাথায় এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কান্নাজড়িত কণ্ঠে রিমনের স্ত্রী রশ্মি খাতুন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রিমন তাকে ফোন করেন। কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তিনি দাবি করেন, ওই সময় রিমন আত্মহত্যার কথা বলেছিলেন।

রশ্মি বলেন, ‘সে আমাকে বলেছিল গলায় ফাঁস দেবে। আমি আল্লাহর কসম দিয়ে বারবার তাকে নিষেধ করি। কিন্তু এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকাল ১১টার দিকে আমার শ্বশুর মালয়েশিয়া থেকে ফোন করে জানান, রিমন সিঁড়িঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

রিমনের মা বলেন, ‘ছেলে মাঝেমধ্যে আত্মহত্যার কথা বলত এবং ইমো কিংবা মেসেঞ্জারে গলায় দড়ি দেওয়ার প্রতীকী ছবি পাঠাত। তবে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে নিলেও এমন পরিণতি হবে তা কল্পনাও করতে পারিনি।’

বর্তমানে রিমনের মরদেহ মালয়েশিয়ার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও কাগজপত্র সম্পন্ন করতে প্রায় ১০ দিন লাগতে পারে বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।’

ফেসবুকে প্রেম বিয়ে চুয়াডাঙ্গা
সর্বাধিক পঠিত
  1. সকাল ৯টার মধ্যে তীব্র ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. বিয়ের প্রলোভনে ধর্ষণ, টাকায় মীমাংসার প্রস্তাবে কিশোরীর আত্মহত্যার চেষ্টা
  3. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্রয় করবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x