Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৯:৩৪, ২৪ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৯:৩৪, ২৪ মে ২০২৬
আরও খবর
সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদুল আজহা উদযাপন হবে যেসব জেলায়
ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে
শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়
পশুর হাটের সার্বিক পরিবেশ সন্তোষজনক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত
কোরবানির পশুর হাট

এবার আলোচনায় ১৩০০ কেজির ‘নেইমার’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৯:৩৪, ২৪ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২৫, ২৪ মে ২০২৬
আপডেট: ১৯:৩৪, ২৪ মে ২০২৬
ছবি : বাসস

সুউচ্চ দেহ। আকর্ষণীয় গঠন। মাথায় ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের মতো চুলের বিশেষ স্টাইল! শুরুর বর্ণনা পড়লে মনে হবে বিশ্বখ্যাত কোনো ফুটবলারের কথা বলছি। আসলে, না। বলছি, কোরবানির হাট কাঁপাতে আসা এক রাজকীয় ষাঁড়ের কথা।

ঈদকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলায় প্রস্তুত করা শিংবিহীন বিশালাকৃতির এই ফ্লেকভি জাতের ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘নেইমার’।

৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ‘জীবন্ত পাহাড়ের’ ওজন বর্তমানে প্রায় ১৩০০ কেজি। আর মাঠের নেইমার যেমন চড়া দামে ট্রান্সফার হন, তেমনি এই ‘নেইমার’ এর দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা!

অভয়নগর উপজেলার ডাঙ্গামশিহাটি গ্রামের খামারি নিরাঞ্জন পাড়ে গত তিন বছর ধরে অত্যন্ত আদর-যত্নে এই বিশাল তারকাকে লালন-পালন করেছেন।

সুউচ্চ দৈহিক গঠন আর মাথার সামনের অংশে ভিন্নধর্মী হেয়ার স্টাইলের কারণে সহজেই এটি অন্য সব গরুর থেকে আলাদা নজর কাড়ছে। তবে ফুটবল মাঠের নেইমার একটু ছোঁয়া পেলেই পড়ে যাওয়ার জন্য আলোচনায় এলেও, অভয়নগরের এই ‘নেইমার’ কিন্তু স্বভাবগতভাবে অত্যন্ত শান্ত ও ভদ্র।

শান্ত প্রকৃতির হওয়ায় বেশিরভাগ সময়ই তাকে কোনো দড়ি ছাড়াই খামারের আশপাশে বুক ফুলিয়ে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়।

খামারি নিরাঞ্জন পাড়ে জানান, নেইমারের প্রতিদিনের ডায়েট চার্টও বেশ রাজকীয়। তার খাদ্য তালিকায় থাকে খৈল, খড়, ভুট্টার গুঁড়া ও দেশি সবুজ ঘাস। পুষ্টির চাহিদা মেটাতে মাঝে মাঝে তাকে খুদ চালের গরম ভাতও মেন্যু হিসেবে দেওয়া হয়। সব মিলিয়ে এই তারকা ষাঁড়টি প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার গ্রহণ করে।

শুধু খাবারই নয়, নেইমারের লাইফস্টাইল দেখলে যে কেউ হিংসা করতে পারেন! তার আয়েশি ঘুমানোর জন্য গোয়ালঘরের মেঝেতে বিছানো হয়েছে নরম ও আরামদায়ক কার্পেট। তীব্র গরম থেকে স্বস্তি দিতে ২৪ ঘণ্টাই তার মাথার ওপর ঘোরে বৈদ্যুতিক ফ্যান এবং নিয়ম করে প্রতিদিন দুবার রাজকীয় গোসল করানো হয়।

খামারি নিরাঞ্জন পাড়ের স্ত্রী ইতি পাড়ে হাসিমুখে জানান, ছোটবেলা থেকেই এই ষাঁড়টিকে তারা নিজেদের সন্তানের মতোই পরম মমতায় বড় করেছেন। সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপায়ে লালন-পালন করায় এর স্বাস্থ্য যেমন ‘ফিট’, তেমনি এর মেজাজও খুব ‘কুল’।

গরুটির মালিক নিরাঞ্জন পাড়ে জানান, কোরবানির হাট শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আদরের নেইমার ‘ভাইরাল’ হয়ে গেছে। এই বিশালাকৃতির ষাঁড়টিকে একনজর দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে কৌতূহলী মানুষ তার বাড়িতে ভিড় করছেন।

যশোর জেলা ও স্থানীয় পশুর হাটগুলোতে এবার বহু বড় গরুর সরবরাহ থাকলেও, রাজকীয় চলন আর সেলিব্রেটি চুলের কারণে এই ‘নেইমার’ ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

কোরবানির পশু যশোর ঈদুল আজহা
০৭ জুন ২০২৫
ঈদের প্রথম দিন কসাই সংকটে কোরবানি দিতে পারেননি অনেকে
২১ মে ২০২৫
কুষ্টিয়ার কোরবানির পশু সবার নজর কাড়ছে
২১ মে ২০২৫
লালপুরে প্রস্তুত ৭৬ হাজার কোরবানির পশু
১০ জুন ২০২৪
ভৈরবের খামারে প্রস্তুত ১৮ হাজার কোরবানির পশু
০৯ জুন ২০২৪
গরুটির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা
২৪ জুন ২০২৩
মানিকগঞ্জে পদ্মায় ৪৮ গরু নিয়ে ট্রলারডুবি
২২ জুন ২০২৩
আড়াই টনের রাজাবাবু এখন ঢাকায়
২১ জুন ২০২৩
ঢাকায় যাচ্ছে মেহেরপুরের ‘রাজাবাবু’
১৬ জুন ২০২৩
গোয়াল ভেঙ্গে বের করতে হলো ৩৫ মণের ‘সম্রাট’কে
১৫ জুন ২০২৩
৪৫ মণ কালা মানিকের দাম ২৫ লাখ টাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে চলতে পারে ঝড়ের তাণ্ডব, সতর্ক সংকেত
  2. বরিশালে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত
  3. লঘুচাপ সৃষ্টি হতে পারে, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প
  5. ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ
  6. ঈদের দিন যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x