তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ
মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। আজ শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেল স্টেশনের স্টেশন মাস্টার গৌরপ্রসন্ন দাস পলাশ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খালি তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।
রেলওয়ে সূত্রে আরও জানা যায়, আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)