Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৫:১৬, ৩১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৫:১৬, ৩১ মে ২০২৬
আরও খবর
ঢাকা দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাসায় এডিস মশার লার্ভা : আব্দুস সালাম
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
কোরবানির হাটের বর্জ্য না সরানোয় ইজারাদাররা কালো তালিকাভুক্ত হবে
৩২,৬৬২ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি
ডিএসসিসিতে সাড়ে ২৩ হাজার টন কোরবানির বর্জ্য ডাম্পিং

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৫:১৬, ৩১ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:১০, ৩১ মে ২০২৬
আপডেট: ১৫:১৬, ৩১ মে ২০২৬

ঈদুল আজহার কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৩০ মে) নগর ভবন অডিটরিয়ামে এক ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক জানান, ঈদের দিন থেকে গত তিন দিনে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে, যেখানে পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন। অর্থাৎ নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে অতিরিক্ত বর্জ্যও সফলভাবে অপসারণ করা সম্ভব হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, এই বিশাল কর্মযজ্ঞে ডিএসসিসির নিজস্ব ও পিসিএসপি মিলিয়ে মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নকর্মী মাঠপর্যায়ে কাজ করেন। পাশাপাশি ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট দুই হাজার ১১৭টি যানবাহন ব্যবহার করা হয় বর্জ্য পরিবহণে।

ডিএসসিসি প্রশাসক জানান, এই সময়ের মধ্যে প্রথম দিনে ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিনে আট হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিনে ১২ হাজার ২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়। তিনি বলেন, স্বাভাবিক সময়ে ঢাকায় দৈনিক গড়ে তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হলেও ঈদের সময় এই পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। সীমিত জনবল ও সম্পদ দিয়ে এত বিপুল বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ ছিল বলেও তিনি উল্লেখ করেন।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, নগরবাসীর সহযোগিতায় অনেকেই নির্ধারিত স্থানে কোরবানি করে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলায় কাজ সহজ হয়েছে। তবে এখনও শতভাগ সচেতনতা নিশ্চিত হয়নি বলে উল্লেখ করেন তিনি।

ডিএসসিসির আওতায় নির্ধারিত ৩৫৭টি স্থানে ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি সম্পন্ন হয়েছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ১১টি অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়। তবে কিছু হাটের ইজারাদার সময়মতো বর্জ্য অপসারণ না করায় জনভোগান্তি সৃষ্টি হয়েছে, যার দায়ে তাদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসক জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ভবিষ্যতে এমন অনিয়ম রোধে জামানতের পরিমাণ বাড়ানোসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নগরবাসীর উদ্দেশে ডিএসসিসি প্রশাসক আহ্বান জানিয়ে বলেন, কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে নির্ধারিত হটলাইন নম্বরে জানালে এক ঘণ্টার মধ্যে অপসারণের চেষ্টা করা হবে। তিনি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবার অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান।

ডিএসসিসি কোরবানির বর্জ্য অপসারণ

সংশ্লিষ্ট সংবাদ: ডিএসসিসি

০৫ জুন ২০২৬
ঢাকা দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাসায় এডিস মশার লার্ভা : আব্দুস সালাম
০১ জুন ২০২৬
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত
৩০ মে ২০২৬
৩২,৬৬২ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, গড়ে তোলা হবে ‘প্রবাসী সিটি’
  2. নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  4. হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
  5. সকালের মধ্যে দেশের ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  6. ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x