Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:৪০, ০২ জুন ২০২৬
আপডেট: ১৫:৪১, ০২ জুন ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:৪০, ০২ জুন ২০২৬
আপডেট: ১৫:৪১, ০২ জুন ২০২৬
আরও খবর
ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
একই পরিবারের চারজনসহ নিহত ৫

১০ বছর পর ফিরলেন দেশে, তবে বাড়ি ফেরা হলো না আরিফুলের

সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:৪০, ০২ জুন ২০২৬
আপডেট: ১৫:৪১, ০২ জুন ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:৪০, ০২ জুন ২০২৬
আপডেট: ১৫:৪১, ০২ জুন ২০২৬
সিলিন্ডারবোঝাই পিকআপে ধাক্কা দেয় প্রাইভেট কার। ছবি : এনটিভি

মালয়েশিয়া থেকে ১০ বছর পরে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন আরিফুল। তবে আর ফেরা হলো না। ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় তিনিসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ মঙ্গলবার (২ জুন) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ঘটনাটি ঘটে।

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন–মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম (২৫), তার মা নুরজাহান বেগম(৫০), বোন আয়েশা আক্তার (২৮) ও ভাই আরিফ হোসেন(২৮)। নিহত অপরজন প্রাইভেটকার চালক জাহিদ হোসেন। তিনি মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের ছেলে।

আরও পড়ুন- সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

এ ঘটনায় আহতরা হলো–দুই শিশু আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩)। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দুই শিশু নিহত আরিফুলের বোন আয়েশার সন্তান। ‌তারা সকলেই গতকাল সোমবার (১ জুন) যশোর থেকে ঢাকা বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত আরিফুলকে আনতে গিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন আরিফুল। গতরাতে তিনি দেশে ফিরলে স্বজনরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী প্রাইভেটকারটি।

পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম আন্ডারপাসের কিছুটা আগে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন। আহত হন আরও তিনজন। 

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আরিফুলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবির জানালেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। ‌সেখান থেকে চারজনের মরদেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন যশোর থেকে এলেই তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। ‌এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, আমরা ভোররাতে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার কেটে লাশগুলো বের করি। এদের মধ্যে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়া নিহত

সংশ্লিষ্ট সংবাদ: মালয়েশিয়া

৩১ মে ২০২৬
প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
২৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার পথে: স্মরণীয় শিক্ষা সফর
২৫ এপ্রিল ২০২৬
নারীদের স্বাস্থ্য সচেতনতায় অংশগ্রহণ করলেন অর্ধশতাধিক নারী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে নিভে গেল তরুণের জীবন
  2. পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
  3. আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ভাত দিতে দেরি হওয়ায় মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, ছেলে আটক
  5. পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে নারীর মৃত্যু, আটক ১
  6. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x