Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১৭:০০, ০২ জুন ২০২৬
আপডেট: ১৮:৫৪, ০২ জুন ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১৭:০০, ০২ জুন ২০২৬
আপডেট: ১৮:৫৪, ০২ জুন ২০২৬
আরও খবর
২ এপিপির নিয়োগ বাতিল আইন মন্ত্রণালয়ের
রিজার্ভ চুরি : আতিউরসহ ৬৪ জনের বিরুদ্ধে সিআইডির খসড়া চার্জশিট
খুলনায় গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার
ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
কুষ্টিয়া হাসপাতাল পরিদর্শনে যা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আব্দুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১৭:০০, ০২ জুন ২০২৬
আপডেট: ১৮:৫৪, ০২ জুন ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১৭:০০, ০২ জুন ২০২৬
আপডেট: ১৮:৫৪, ০২ জুন ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা ও সাধারণ রোগীদের সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২ জুন) সকালে পরিদর্শনের সময় অর্পিত দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় পাঁচজন চিকিৎসককে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

আজ সকাল ৯টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। হাসপাতালে পৌঁছেই তিনি বিভিন্ন জরুরি ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সামগ্রিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে সরজমিনে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টা সময় ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে তিনি কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাসপাতালের মোট ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়, ফলে উপস্থিত রোগীদের চরম ভোগান্তি চরমে ওঠে। চিকিৎসকদের এমন দায়িত্বহীনতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং পরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই পাঁচ চিকিৎসককে শোকজ করার কড়া নির্দেশ দেন।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মেডিকেল অফিসার ও মেডিসিন কনসালটেন্ট দেবিদ্বার এলাকার বাইরে অবস্থান করার কারণে তারা প্রায় সময়ই ঠিকঠাক কর্মস্থলে উপস্থিত থাকেন না, আবার কর্মস্থলে এলেও নির্দিষ্ট সময়ের দিকে কোনো গুরুত্ব দেন না। আজ মঙ্গলবার সকালেও নির্দিষ্ট সময়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়েশা সিদ্দিকা। পরে সরকারি নিয়মানুযায়ী অবহেলা ও দেরিতে আসার কারণে তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পরিদর্শন শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে পরিদর্শনে এসে কিছু স্পষ্ট অনিয়ম আমার চোখে পড়েছে, যার মধ্যে অন্যতম হলো চিকিৎসকরা সময়মতো হাসপাতালে আসেন না। এখন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে প্রতিদিনের চিকিৎসা কার্যক্রমের বিষয়ে হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে একটি বাধ্যতামূলক ব্রিফিং সেশন করবেন এবং সেই মিটিংয়ের উপস্থিতির শিট সরাসরি আমার কাছে পাঠাবেন।

হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা যদি আগামীতে সন্তোষজনক ও সঠিক জবাব দিতে না পারে, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পরে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে নিয়মিত কড়া তদারকির আশ্বাস দেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্ব অবহেলার কারণে ওই পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কুমিল্লা দেবিদ্বার হাসনাত আব্দুল্লাহ এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক শোকজ স্বাস্থ্যসেবা ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

১৮ জুন ২০২৬
২ এপিপির নিয়োগ বাতিল আইন মন্ত্রণালয়ের
১৮ জুন ২০২৬
দেশ-বিদেশে কেয়ার গিভারের চাহিদা, দক্ষ জনবল তৈরির ওপর জোর
১৬ জুন ২০২৬
ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লাখ টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তে প্রশাসন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
  2. দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
  3. রাতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ইকরার আত্মহত্যা : অভিনেতা জাহের আলভী কারাগারে
  5. সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
  6. ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x