Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আফজাল হোসেন, ভোলা
১৭:২৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৭:৩৫, ০২ জুন ২০২৬
আফজাল হোসেন, ভোলা
১৭:২৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৭:৩৫, ০২ জুন ২০২৬
আরও খবর
১০ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড
রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুজনকে হত্যা, হাবিবসহ ৫ পুলিশের বিরুদ্ধে রায় আজ
‘তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ’ ভাসার খবরটি ভিত্তিহীন : পুলিশ
সুন্দরবনে ‘দুলাভাই’ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুক যুদ্ধ, নিহত ১
রাজধানীর উত্তরা পশ্চিমে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

মায়ের পাশেই চিরনিদ্রায় ‘মা পাগল’ তোফায়েল আহমেদ

আফজাল হোসেন, ভোলা
১৭:২৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৭:৩৫, ০২ জুন ২০২৬
আফজাল হোসেন, ভোলা
১৭:২৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৭:৩৫, ০২ জুন ২০২৬
ভোলা সরকারি হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

কড়া পুলিশি ও নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি হাই স্কুল মাঠে তার এই জানাজা অনুষ্ঠিত হয়। প্রবীণ এই নেতার জানাজায় অংশ নিতে সকাল থেকেই হাজারো মানুষ মাঠ প্রাঙ্গণে এসে সমবেত হতে থাকেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এই জানাজায় কেবল আওয়ামী লীগ নয়, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতাকর্মী ও সাধারণ সর্বস্তরের মানুষ অংশ নেন।

প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের জানাজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শহরজুড়ে বিপুল সংখ্যক কোস্টগার্ড, র‍্যাব, ডিবি ও পুলিশ সদস্যদের কঠোর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়।

নামাজে জানাজা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী হঠাৎ জানাজার মূল মাঠে এসে আওয়ামী লীগবিরোধী তীব্র স্লোগান দিতে শুরু করেন, ফলে পুরো এলাকার পরিবেশ ও পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ভোলার পুলিশ সুপার, জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদকসহ দলটির সিনিয়র নেতারা। তারা মাঠে এসে যুবদলের উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখতে জানাজার স্থানে কোনো ধরনের দলীয় স্লোগান না দেওয়ার জন্য জোরালো অনুরোধ করেন। এরপর জানাজা শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত সাবেক এই মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে মাওলানা মুফতি মুজির উদ্দিন তোফায়েল আহমেদের নামাজে জানাজা পরিচালনা করেন। জানাজায় পরিবারের পক্ষে তার একমাত্র মেয়ের জামাতা, শ্যালকসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

ভোলা শহরের জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী গাড়িটি নিয়ে যাওয়া হয় সদর উপজেলার দক্ষিণ দিঘলদীর কোড়ালিয়া গ্রামে। সেখানে গ্রামের বাড়িতে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের ঠিক পাশে দাফন সম্পন্ন হয়। গ্রামের জানাজাতেও হাজারো মানুষ অংশ নিয়ে অশ্রুসজল চোখে বিদায় জানান। আজীবন ‘মা পাগল’ হিসেবে পরিচিত তোফায়েল আহমেদের শেষ ঠিকানা হলো ঠিক মায়ের কবরের পাশেই, কারণ জীবদ্দশায় এই দাফনের স্থানটি তিনি নিজেই নিজের জন্য নির্ধারিত করে রেখেছিলেন।

ভোলা ড. তোফায়েল আহেমদ জানাজা ও দাফন কোস্টগার্ড পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ: ভোলা

২৩ জুন ২০২৬
কোস্টগার্ডের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
১৭ জুন ২০২৬
‘কবরে জীবিত আছেন’ স্বপ্নে দেখে কবর খুঁড়লেন স্বজনরা
০১ জুন ২০২৬
তারেক রহমানের প্রতিশ্রুতির আলো জ্বলবে অন্ধকারাচ্ছন্ন দ্বীপ মনপুরায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জুলাইয়ে হাসিনার দমন-নিপীড়নে ‘সায় দেওয়া’ ইনুর রায় আজ
  2. ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে পুলিশে সোপর্দ
  4. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. নদী থেকে ইট বাঁধা নবজাতকের মরদেহ উদ্ধার
  6. দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন মমতাজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x