আমার সঙ্গে ডলার ছিল, ওকে কেউ দেখে নাই স্যার : সোহেল
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
আজ বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
সোহেল আদালতে বলেন, আমি নির্দোষ খালাস চাই। আমার একটা ছাওয়াল আছে আমাকে মাফ করে দেন। আমার সঙ্গে ছিল ডলার। ওকে কেউ দেখে নাই স্যার। ওরে ধরেন স্যার। আমার পাপের শাস্তি আমারে দেন। আরেকটা কথা আমার বউ নির্দোষ। এরপর সোহেল নিজেকে নির্দোষ দাবি করেন। এরপরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) শুনানির দিন ধার্য করেন আদালত।
বিস্তারিত আসছে....

আদালত প্রতিবেদক