Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
০৮:১০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০৮:২১, ০৪ জুন ২০২৬
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
০৮:১০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০৮:২১, ০৪ জুন ২০২৬
আরও খবর
সিঙ্গাপুরে বাংলাদেশ জিমন্যাস্টদের বাজিমাত, ৩ স্বর্ণসহ ৯ পদক জয়
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে শ্রমিক নিহত
আবাসন সংকটে লামা উপজেলার ১৩২৫ সরকারি কর্মী, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা
বান্দরবানে ঈদের ছুটির শেষদিনেও পর্যটন স্পটগুলোতে ভ্রমণপিপাসুদের ঢল
রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্রীড়া ভাতা পেলেন কোয়ান্টামের ৭ কৃতি ক্রীড়াবিদ

সিঙ্গাপুর ওপেনে লড়ছে বাংলাদেশের ৭ উদীয়মান জিমন্যাস্ট

আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
০৮:১০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০৮:২১, ০৪ জুন ২০২৬
আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)
০৮:১০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০৮:২১, ০৪ জুন ২০২৬
সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২১তম জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপসে (এসজিপি) লাল-সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে লড়ছে বাংলাদেশের ৭ উদীয়মান জিমন্যাস্ট। ছবি : এনটিভি অনলাইন

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২১তম জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপসে (এসজিপি) লাল-সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে লড়ছে বাংলাদেশের ৭ উদীয়মান জিমন্যাস্ট। দেশের ক্রীড়াঙ্গনে গৌরবের এই আলো ছড়িয়েছে বান্দরবানের লামার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, ১ জুন থেকে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি চলবে আগামী ৮ জুন ২০২৬ পর্যন্ত। এতে অংশগ্রহণের জন্য ফেডারেশন কর্তৃক কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জন প্রতিভাবান জিমন্যাস্টকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এই ৭ জিমন্যাস্ট হলেন- উইহাই মং মার্মা, প্রেনথৈ স্নো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা ও ওয়ে ওয়ে সাই মার্মা।

পাহাড়ি অঞ্চলের এসব অবহেলিত প্রতিভা কোয়ান্টাম কসমো স্কুলের সঠিক গাইডলাইন, কঠোর শৃঙ্খলা এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আজ আন্তর্জাতিক মানের অ্যাথলেটে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং কোচদের নিখুঁত নির্দেশনায় তারা আজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের হয়ে লড়াই করার গৌরব অর্জন করেছে। ফেডারেশনের এক পত্রে আনুষ্ঠানিকভাবে এই খেলোয়াড়দের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল।

এই ঐতিহাসিক অর্জন সম্পর্কে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের মূল লক্ষ্যই ছিল তৃণমূল পর্যায় থেকে এমন জিমন্যাস্ট তৈরি করা, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আজ যখন আমাদের ছেলে-মেয়েরা দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে লড়াইয়ের জন্য মনোনীত হয়, তখন পুরো প্রতিষ্ঠানের কঠোর পরিশ্রম সার্থক মনে হয়। আমরা আশাবাদী, সিঙ্গাপুরের এই আসরে তারা দেশের জন্য বড় গৌরব বয়ে আনবে।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে লামা উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে তৃণমূল পর্যায়ের শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক অবদান রেখে চলেছে।

জিমন্যাস্ট বান্দরবান এসজিপি
সর্বাধিক পঠিত
  1. রাতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো, আবিরের মৃত্যুদণ্ড
  3. ‘কবরে জীবিত আছেন’ স্বপ্নে দেখে কবর খুঁড়লেন স্বজনরা
  4. বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক, সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
  5. দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  6. আবাসিক হল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x