Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মো. কবির হোসেন, রাজবাড়ী
২২:১৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ২২:১৮, ০৫ জুন ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২২:১৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ২২:১৮, ০৫ জুন ২০২৬
আরও খবর
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
আবারও দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেল বাস
নববধূকে নিয়ে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় তরুণ পাইলটের মৃত্যু
সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫
নৌপথের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে সরকার : নৌ প্রতিমন্ত্রী

বাস নদীতে পড়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

মো. কবির হোসেন, রাজবাড়ী
২২:১৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ২২:১৮, ০৫ জুন ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২২:১৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ২২:১৮, ০৫ জুন ২০২৬
নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান আজ শুক্রবার বিকেলে দৌলতদিয়া ঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি পরিবহণের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

আজ শুক্রবার (৫ জুন) বিকেলে দৌলতদিয়া ঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

এ সময় বিআইডব্লিউটিসির পরিচালক আশিকুজ্জামান, পরিচালক মো. আবুল ইসলাম, রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহণের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুনের র‌্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উদ্ধার করা হয়।

দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে আহত অবস্থায় বাসের চালক ও হেলপারকে উদ্ধার করা হয়।

নৌ প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই বাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

রাজিব আহসান আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে চার সদস্যের একটি এবং জেলা প্রশাসনের অধীনে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। যাত্রীরা সেই নির্দেশনা মেনে চলায় কোনো প্রাণহানি ঘটেনি।

দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।

দুর্ঘটনা বাস নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান

সংশ্লিষ্ট সংবাদ: দুর্ঘটনা

২৩ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে বাসের ধাক্কা, নিহত ২
১৭ এপ্রিল ২০২৬
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৮
১৫ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে
  2. টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
  3. ৭ অঞ্চলে সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
  5. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
  6. চাঁদপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x