Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
০৯:৪৫, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৬, ০৭ জুন ২০২৬
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
০৯:৪৫, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৬, ০৭ জুন ২০২৬
আরও খবর
দুধ দিয়ে গোসল করে রাজনীতি না করার ঘোষণা বহিষ্কৃত ওয়ার্ড বিএনপিনেতার
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত
শ্রীমঙ্গলে পুলিশি বাধার মুখে এনসিপি নেতারা
আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান, ১৭ শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক
১২০০ কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

এস এম উমেদ আলী, মৌলভীবাজার
০৯:৪৫, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৬, ০৭ জুন ২০২৬
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
০৯:৪৫, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৯:৪৬, ০৭ জুন ২০২৬
মৌলভীবাজারের রাজনগরে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ইমরান নামের ব্রাজিলের এক সমর্থক। ছবি : এনটিভি

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ মাঠের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশ্বকাপকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে গতকাল শনিবার (৬ জুন) একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রাজনগর উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এবারের আয়োজনের সবচেয়ে আলোচিত ও চমকপ্রদ ঘটনা ছিল ইমরান নামের এক ব্রাজিল সমর্থকের দলবদল। দীর্ঘদিন ধরে ব্রাজিলের কড়া সমর্থক হিসেবে পরিচিত ওই যুবক স্বেচ্ছায় নিজের দল পরিবর্তন করে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দেন। দলবদলের আনুষ্ঠানিকতা হিসেবে তিনি দুধ দিয়ে গোসল করেন এবং পরে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে তুলে নেন।

‘আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ রাজনগর’র ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন শত শত ফুটবলপ্রেমী। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সমর্থকরা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠেন। আসন্ন বিশ্বকাপে দলের দারুণ সাফল্যের প্রত্যাশা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

দলবদলের কারণ জানিয়ে ইমরান বলেন, ২০১৪ সালে জার্মানির সাথে পরাজয়, তারপর ২০১৮ সালে বেলজিয়ামের সাথে এক বিভীষিকাময় হার এবং সবশেষ ২০২২ সালে ক্রোয়েশিয়ার সাথে শেষ মুহূর্তে এসে হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো একটি হার- এই পরাজয়গুলো আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। যা আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না এবং নিজের মনকেও বোঝাতে পারছিলাম না। তাই অনেক ভেবেচিন্তে আমি আর্জেন্টিনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। দুধ দিয়ে গোসল শেষ করার পর ইমরান আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে আনুষ্ঠানিকভাবে অন্য সমর্থকদের সঙ্গে আনন্দ শোভাযাত্রায় শামিল হন।

দুধ দিয়ে গোসল ফুটবল দলবদল ব্রাজিল আর্জেন্টিনা মৌলভীবাজার
০৯ এপ্রিল ২০২৫
‘স্ত্রীর তালাকনামা’ পেয়ে ২০ লিটার দুধ দিয়ে স্বামীর গোসল
২২ মে ২০২৪
উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল!
২০ মার্চ ২০২৪
পরকীয়া করে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে যুবকের
২৯ নভেম্বর ২০২৩
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী!
১৩ নভেম্বর ২০২৩
দুধ দিয়ে গোসল করে প্রেম ও বিয়ে না করার শপথ
২৬ জুলাই ২০২৩
এনজিওর ঋণমুক্ত হয়ে দুধ দিয়ে গোসল দিনমজুরের
  •  
সর্বাধিক পঠিত
  1. হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও দেওয়া হয়নি, হৃদয়ের মৃত্যু
  2. বাড়িওয়ালাকে কুপিয়ে হত্যা, মিলল খণ্ডিত মরদেহের ৯ প্যাকেট
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
  5. ‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছে’
  6. পাঁচ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x