Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৯, ১২ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৯, ১২ জুন ২০২৬
আরও খবর
জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতি ছড়িয়ে দিতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শত বছরের পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা প্রণীত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জাতীয় অঙ্গীকার ঘোষণা

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৯, ১২ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৫৫, ১২ জুন ২০২৬
আপডেট: ১৪:৫৯, ১২ জুন ২০২৬
শুক্রবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। ছবি: বাসস

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

আজ শুক্রবার (১২ জুন) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হত-দরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে কর্ম সহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহণকে অবৈতনিক করা হয়েছে। সকলের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে।

পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় নিয়োজিত করতে হবে। মাদক এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির হাত থেকে আমাদের সন্তানকে রক্ষা করতে হবে।

এ বিষয়ে শিক্ষক এবং অভিভাবকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ফারজানা শারমীন বলেন, এ দেশে কোনো শ্রেণি-পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকার নতুন বাজেট দিয়েছে। জনবান্ধব এই বাজেট জনআকাঙ্খা পূরণ করে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।

আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত বিভিন্ন ভাতার পরিধি বাড়বে, দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় চিকিৎসা সহায়তাকে ৫০ হাজার টাকা থেকে এক লাখে উন্নীত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিচারহীনতার সংস্কৃতি, ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে। গ্রামীণ জনপদে দ্রুততম সময়ে যে কোনো বিরোধ নিষ্পত্তি করতে গ্রাম আদালত কাজ করছে।

জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে একজন সহকারী জজের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলাও বিনামূল্যে পরিচালনা করে দেওয়া হচ্ছে। দেশে কোনো মানুষ আর অসহায় থাকবে না।

উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী এবং বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।

প্রতিমন্ত্রী এর আগে উপজেলা খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। 

তিনি বাগাতিপাড়া জিমনেশিয়ামে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামও উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী পরে লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন

সংশ্লিষ্ট সংবাদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৮ ঘন্টা আগে
জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতি ছড়িয়ে দিতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
১০ আগস্ট ২০২৬
শত বছরের পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা প্রণীত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
৩০ এপ্রিল ২০২৬
দেশ গড়ার কাজে স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাদ্রাসার বন্ধ কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  2. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  3. সাভারে একটি বাড়ি ঘিরে ব্যাপক তল্লাশি, বোমাসহ আটক ১
  4. চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
  5. রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান
  6. অপহরণের একদিন পর স্কুলছাত্র উদ্ধার, ফুফা কারাগারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x