Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২৩:৫০, ১৯ জুন ২০২৬
আপডেট: ২৩:৫১, ১৯ জুন ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২৩:৫০, ১৯ জুন ২০২৬
আপডেট: ২৩:৫১, ১৯ জুন ২০২৬
আরও খবর
চাঁদপুরে বৃদ্ধাকে হত্যায় ঘাতক গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার
প্রেমিকের আমন্ত্রণে ডিনারে এসে খুন হলেন তরুণী
রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক স্ত্রী
স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, ৩ নার্সিং শিক্ষার্থী গ্রেপ্তার

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২৩:৫০, ১৯ জুন ২০২৬
আপডেট: ২৩:৫১, ১৯ জুন ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২৩:৫০, ১৯ জুন ২০২৬
আপডেট: ২৩:৫১, ১৯ জুন ২০২৬
রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে নার্সিং কলেজের এই তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৯ জুন) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগরীতে রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে একজন বহিরাগতকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩১)। তিনি নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। আর গ্রেপ্তার করা শিক্ষার্থীরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার তালা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার শিমু (২৫);  নড়াইল সদর উপজেলার ভাওখালী গ্রামের ফারুক মোল্লার ছেলে ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে আতিকুর রহমান (২৫)। তারা সবাই রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলের আবাসিক শিক্ষার্থী।

ঘটনাসূত্রে জানা যায়, নিহত রাকিবুল হাসান রকি চুরির উদ্দেশে রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ উঠে। এ সময় হোস্টেলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। পরবর্তী সময়ে তাকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা কৌশলে হাসপাতাল ত্যাগ করে।

এ বিষয়ে আরএমপি মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, নিহত যুবকের বোন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আজ সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার হত্যা চোর সন্দেহ পিটিয়ে হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

৩০ জুন ২০২৬
চাঁদপুরে বৃদ্ধাকে হত্যায় ঘাতক গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার
২৯ জুন ২০২৬
রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
২৯ জুন ২০২৬
স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো : বিপিসি
  2. অভিনেতা জাহের আলভী কারাগারে
  3. পূর্বধলায় পিকআপসহ ভারতীয় ১৬০ পিস কম্বল জব্দ
  4. হাসিমুখে এলেন, ক্রোধ নিয়ে বেরোলেন ইনু
  5. পদ্মা সেতুতে এ পর্যন্ত ৩৪২৯ কোটি টাকা টোল আদায়
  6. ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x