মালয়েশিয়ার শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে মালয়েশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলার অনন্য উপস্থাপনা দর্শকদের নজর কাড়ে।
প্রধানমন্ত্রী গভীর আগ্রহ নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্পীদের পরিবেশনার প্রশংসা করেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই সাংস্কৃতিক আয়োজন নতুন মাত্রা যোগ করেছে।
মালয়েশিয়ার শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন। রঙিন পোশাক, ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য এবং আধুনিক পরিবেশনার সমন্বয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক