নতুন বিপ্লবের মাধ্যমে ১১ দল ক্ষমতায় আসবে : রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, নতুন বিপ্লবের মাধ্যমে ১১ দল ক্ষমতায় আসবে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের সমাবেশে তিনি এ কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। নতুন বিপ্লবের মাধ্যমে ১১ দল ক্ষমতায় আসবে। সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ।
রাশেদ প্রধান আরও বলেন, এই ২৩ জুনে পলাশীর প্রান্তরে মীরজাফরের দল নবাব সিরাজুদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই ২৩ জুন যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল। যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক