আগামীকাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ফাইল ছবি
গাছপালার শাখা-প্রশাখা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল খাগড়াছড়ি জেলার কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আলুটিলা ফিডার’-এর আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- উপালীপাড়া, কলেজপাড়া, খবংপুড়িয়া, বাস টার্মিনাল, শব্দমিয়াপাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়ি ও আলুটিলা।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক