নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন
শ্রম আইনের মামলায় জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। আজ বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এই আদেশ দেন। এদিন আদালতে শুভ্রকে হাজির করে পুলিশ। এরপরে উপস্থিতিতে জামিন শুনানি হয়।
এদিকে একই ঘটনায় আরও তিন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার শ্রম মজুরি আইনে মামলা করা হয়। সেই
মামলায় পাওনা পরিশোধের নির্দেশ থাকলেও তা করেননি শুভ্র। পরে ফৌজদারি মামলা করার প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার রাতে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত প্রতিবেদক