Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
১৫:২০, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৪ জুন ২০২৬
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
১৫:২০, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৪ জুন ২০২৬
আরও খবর
চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে পৃথক ঘটনায় ৪ শ্রমিকের মৃত্যু
ময়মনসিংহ থেকে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো, আবিরের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণ, ৮ কার্যদিবসেই রায় আজ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবকের মৃত্যু, পরিবার বলছে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
১৫:২০, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৪ জুন ২০২৬
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
১৫:২০, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৪ জুন ২০২৬
গ্রেপ্তারের একদিন পর কারাগারে মারা যাওয়া নুরুল আলম। ছবি : এনটিভি অনলাইন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। নুরুল আলম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঢেমশা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে। যদিও তার পরিবার এ রাজনৈতিক পরিচয় অস্বীকার করেছে।

কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর নুরুল আলমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন বলে দাবি করা হয়েছে। অবস্থার অবনতি হলে বুধবার সকালে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, “মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে কারাগারে আনা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মৃত্যুসনদে শ্বাসকষ্টজনিত জটিলতাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নুরুল আলমকে আটক করে মঙ্গলবার দুপুরে আমাদের কাছে হস্তান্তর করে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়।

আদালতে পাঠানোর আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে প্রেরণ করেছি।”

নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ ডিবি পুলিশের সঙ্গে যোগসাজশ করে তার ভাইকে গ্রেপ্তার করিয়েছে। তিনি বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। নুরুল আলম কখনো যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; বরং তিনি বিএনপির রাজনীতির সমর্থক ছিলেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গ্রেপ্তারের পর অল্প সময়ের মধ্যে একজন ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ এবং কারা কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে পার্থক্য থাকায় ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

চট্টগ্রাম কারাগারে মৃত্যু হত্যাকাণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম

২৬ জুন ২০২৬
চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে পৃথক ঘটনায় ৪ শ্রমিকের মৃত্যু
১২ জুন ২০২৬
কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন নৈশপ্রহরী
০৫ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  2. চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  3. ছুটির দিনে ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন আজ
  5. অসংখ্য মানুষকে নিঃস্ব করে ভারতে পালানো ‘হুন্ডি কাজল’ মারা গেছেন
  6. তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x