ময়মনসিংহ থেকে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
ময়মনসিংহ হয়ে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে ময়মনসিংহের গৌরীপুর জংশন এলাকায় বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১১টার দিকে জামালপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রেনের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ময়মনসিংহ লোকোশেড থেকে উদ্ধারকারী যান ঘটনাস্থলে গিয়ে বগি তিনটি উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আইয়ুব আলী, ময়মনসিংহ