Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মানিক চৌধুরী, ময়মনসিংহ (হালুয়াঘাট-ধোবাউড়া)
১৮:২৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মানিক চৌধুরী, ময়মনসিংহ (হালুয়াঘাট-ধোবাউড়া)
১৮:২৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
বয়স্ক সেবার নামে কোটি ডলার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড
নড়াইলের কালিয়ায় মাদকসেবী ৪ যুবককে কারাদণ্ড
ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড
শতবর্ষী নুর মোহাম্মদের ১০ বছরের কারাদণ্ড, অতঃপর কারাগারে

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

মানিক চৌধুরী, ময়মনসিংহ (হালুয়াঘাট-ধোবাউড়া)
১৮:২৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মানিক চৌধুরী, ময়মনসিংহ (হালুয়াঘাট-ধোবাউড়া)
১৮:২৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি : এনটিভি

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানার মালিক শরাফ উদ্দিন ও জমির মালিক আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শফিকের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানাটিতে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কার্যক্রম চলমান অবস্থায় পাওয়া যায়।

উপজেলা প্রশাসন, থানা পুলিশ, র‍্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

জানা গেছে, স্বদেশী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন অবৈধভাবে ব্যাটারি পোড়ানোর মাধ্যমে সিসা তৈরির কার্যক্রম চলছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হয়। পরে অভিযান পরিচালনার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। অভিযানের সময় পানি দিয়ে কারখানার চুল্লি নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কারখানায় কর্মরত সাত শ্রমিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—সবুজবাগ এলাকার আ. মান্নান (৪৮), কৃষ্ণপুর এলাকার আ. রহিম (২৪), পাকুরতলা এলাকার মো. মঞ্জুরুল ইসলাম (২৪), খুবজিপুর এলাকার মো. মেহেদী হাসান (২২), কামালিয়াপাড়া এলাকার মো. আনারুল ইসলাম (৪০), চাকুলী এলাকার মো. মশিউর (২৮) ও মো. শিপন (২০)।

স্থানীয়রা জানায়, পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ধোঁয়া ও ক্ষতিকর বর্জ্য পরিবেশ দূষিত করে। জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি কারখানা ও জমির মালিককেও আইনের আওতায় আনার দাবি জানায় তারা।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, ঘটনাস্থল থেকে একটি ট্রাক, ১০০ বস্তা কয়লা, দুটি ব্লু-আর মেশিন, একটি স্কেল এবং ১৫০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। এগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

উপপরিচালক জানান, অবৈধভাবে পরিচালিত ওই কারখানার সঙ্গে জড়িত মালিক ও জমির মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, অবৈধভাবে পরিচালিত সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলবে।

ময়মনসিংহ বন্ধ সিসা কারখানা কারাদণ্ড হালুয়াঘাট

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য ড. রফিকুল ইসলাম
২৮ আগস্ট ২০২৬
তথ্য প্রতিমন্ত্রীর কাছ থেকে ‘স্বপ্নবাড়ি’র চাবি পেল ৩৬ পরিবার
২৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে শুরু হচ্ছে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবীনগরে ব্যবসায়িক অংশীদারের বাড়িতে হেলিকপ্টার নিয়ে সৌদি কফিল
  2. অর্থনৈতিক বিপ্লবের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী
  3. শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব
  4. ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী
  5. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  6. চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে ৩ নদীর পানি, পানিবন্দি ২৯০০ পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x