Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
২০:৫৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
২০:৫৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
গুলশানে আ.লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, আরও ৯ জন কারাগারে
দুই বোনকে ভারতে পাচার, আসামির ১০ বছরের কারাদণ্ড
ইলিম উদ্দিন হত্যা মামলায় জজ মিয়ার যাবজ্জীবন
বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট
কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও

শতবর্ষী নুর মোহাম্মদের ১০ বছরের কারাদণ্ড, অতঃপর কারাগারে

আদালত প্রতিবেদক
২০:৫৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
২০:৫৫, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:০৩, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আদালত চত্বরে শতবর্ষী আসামি নুর মোহাম্মদ। ছবি : এনটিভি

ডাকাতির পরে হত্যার অভিযোগে শতবর্ষী নুর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার পরে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিন এই আদেশ দেন।

এদিন আসামি নুর মোহাম্মদ তার আইনজীবী ফয়সাল আহমেদের মাধ্যমে জামিনের আবেদন করেন। এরপরে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছে আইনজীবী ফয়সাল আহমেদ।

নথি থেকে জানা গেছে, দুই যুগ আগে কিশোরগঞ্জে এক দোকানে ডাকাতির পর দুই ব্যক্তিকে খুনের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয় নুর মোহাম্মদকে। এরপরে তিনি পলাতক ছিলেন।

আরও জানা গেছে, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজার এলাকায় ফেরদৌসের দোকানে ডাকাতি করতে গিয়ে মোশাররফ হোসেন ও আ. কবিরকে হত্যা করা হয়। দোকানের সিন্দুক থেকে সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এই ঘটনায় ফেরদৌস কিশোরগঞ্জ থানায় একটি মামলাটি করেন।

পরে ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। এসময় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের পরে মামলাটি স্পর্শকাতর বিধায় বিচারের জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মামলার বিচার চলাকালীন সময়ে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরবর্তীতে ২০০৩ সালের ১৬ নভেম্বর ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে হাবিবুর রহমান হাবিব, শাহ আলম, মইন উদ্দিন ওরফে মঈন উদ্দিন, নুর মোহাম্মদ, আলম, দিলু ওরফে দেলোয়ার হোসেন, শুকুর আলী ও আলতু মিয়াকে মৃত্যুদণ্ড এবং জসিম, সিদ্দিক, আমির চান, কবির ও বজলুর রহমানকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। অপরদিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে মামলার বিচার চলাকালে হারিছ মিয়া মারা যান।

২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত ডেথ রেফারেন্স শুনানি শেষে আলমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। সেসময় নুর মোহাম্মদের ১০ বছরের কারাদণ্ড হয়।

নুর মোহাম্মদ সেসময় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। এরপর থেকে তিনি পলাতক হিসেবে ছিলেন। আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চান নুর মোহাম্মদ। তবে আদালত জামিন না দিয়ে কারাগার পাঠানোর নির্দেশ দেন।

আদালত কারাদণ্ড কারাগার শতবর্ষী

সংশ্লিষ্ট সংবাদ: আদালত

১০ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় হরিদাস তরণী রিমান্ডে
০৯ সেপ্টেম্বর ২০২৬
আদালতে সাক্ষ্য দেওয়ার জেরে চা-দোকানিকে কুপিয়ে জখম
০৮ সেপ্টেম্বর ২০২৬
শনিরআখড়ায় দোকানে ঢুকে গুলির ঘটনায় আসামি রিমান্ডে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  2. দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  3. সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
  4. একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
  5. ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x