Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)
১৯:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৬
কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)
১৯:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ
সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা হামলা সানায়
সর্বাত্মক যুদ্ধে নামছে সৌদি আরব, প্রস্তুত এক লাখ সেনা
মক্কা চুক্তিতে যুক্ত হতে চায় ছয়টির বেশি দেশ : পাকিস্তান
হুথিদের রুখতে ইয়েমেনে ৪ কার্গো অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

নবীনগরে ব্যবসায়িক অংশীদারের বাড়িতে হেলিকপ্টার নিয়ে সৌদি কফিল

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)
১৯:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৬
কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)
১৯:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:০৮, ১১ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হেলিকপ্টারে করে নিজ প্রতিষ্ঠানের ব্যবসায়িক পার্টনারের বাড়িতে ছুটে এসেছেন সৌদি আরবের কফিল মুহাম্মদ মোবারক আলকাহতানি। ছবি : এনটিভি

ভালোবাসার টানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজের প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদারের বাড়িতে ছুটে এসেছেন সৌদি আরবের কফিল ও কাউছার মিডলইস্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মোবারক আলকাহতানি। 

হেলিকপ্টারে করে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের দামলা গ্রামে তাঁর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সৌদি নাগরিক মুহাম্মদ মোবারক আলকাহতানি কাউছার মিডলইস্ট কোম্পানির সিইও এবং মো. কাউছার মিয়া এর কর্ণধার। একজন বিদেশি নাগরিককে হেলিকপ্টারে করে প্রত্যন্ত গ্রামে আসার খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে সৌদি কফিলকে একনজর দেখতে দামলা গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ সেখানে এসে ভিড় করেন। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তাকে দেখতে ছুটে আসেন। এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

স্থানীয়রা জানায়, সাধারণত সৌদি আরবের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ থাকলেও কোনো সৌদি নাগরিককে এভাবে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসতে দেখার ঘটনা তাদের জন্য ব্যতিক্রমী। ফলে সকাল থেকেই কৌতূহলী মানুষের ভিড় বাড়তে থাকে।

রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, সৌদি আরবের একজন বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়িক সহযোগী হেলিকপ্টারে করে দামলা গ্রামে এসেছেন, এটি এলাকার মানুষের জন্য আনন্দ ও কৌতূহলের বিষয়। তার আগমনে গ্রামের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সৌদি আরবের কফিল মুহাম্মদ মোবারক আলকাহতানি। ছবি : এনটিভি

নিজ গ্রামে সৌদি কফিলকে নিয়ে আসার বিষয়ে কাউছার মিডলইস্ট কোম্পানির কর্ণধার মো. কাউছার মিয়া জানান, সৌদি আরবের কফিল মুহাম্মদ মোবারক আলকাহতানির সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি বাংলাদেশে এসে তার গ্রামের বাড়িতে এসেছেন। একজন সৌদি নাগরিক তার নিজ গ্রামে এসে মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন, এটি তার জন্যও অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

অন্যদিকে সৌদি আরবের কফিল মুহাম্মদ মোবারক আলকাহতানি বলেন, বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ মনে হচ্ছে। আমি বেশ আনন্দিত। 

মুহাম্মদ মোবারক আলকাহতানির এই আগমনকে ঘিরে দামলা গ্রামের মানুষের মধ্যেও দেখা যায় ভিন্ন রকম উচ্ছ্বাস। স্থানীয়দের অনেকেই সৌদি আরবের এই অতিথির সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং তাকে স্বাগত জানান।

ব্রাহ্মণবাড়িয়া ব্যবসায়ী পার্টনার সৌদি আরব কফিল নবীনগর

সংশ্লিষ্ট সংবাদ: ব্রাহ্মণবাড়িয়া

২৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
২১ সেপ্টেম্বর ২০২৬
বিজয়নগরে ৬০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
১২ সেপ্টেম্বর ২০২৬
তিতাসের বুকে বৈঠার ঝঙ্কার, দুই পাড়ে লাখো মানুষের ঢল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৪০৬১ মামলা
  2. মোরেলগঞ্জে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  3. রোগী বহনের অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণ! ভিডিও ভাইরাল
  4. পাঠ্যপুস্তক ছাপায় গুণগত মানে কোনো ছাড় দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
  5. করের টাকার কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : অর্থমন্ত্রী
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x