Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১০:১০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১০:১২, ২৫ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১০:১০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১০:১২, ২৫ জুন ২০২৬
আরও খবর
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
দুই যুবককে কামড়েও রক্ষা পেলেন না গাঁজাসেবী
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সীমান্তে ৯ জনকে পুশইনে ব্যর্থ হয়ে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ

আসাদুর রহমান জয়, নওগাঁ
১০:১০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১০:১২, ২৫ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১০:১০, ২৫ জুন ২০২৬
আপডেট: ১০:১২, ২৫ জুন ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ নয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করতে ব্যর্থ হয়ে বুধবার দিনগত রাতে তাদের ভারতে ফিরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নয় ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। এদের মধ্যে তিনজন পুরুষ,  তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। সংবাদ পাওয়ার পর আদাতলা সীমান্তে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ ব্যক্তি ভারত ও বাংলাদেশের দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বুধবার (২৪ জুন) বেলা ১২টার দিকে জানানো হয়, বিকেলের দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করা নয়জনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরে বিকেলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ৯ জনকে পুশইনের চেষ্টার প্রতিবাদে এবং পুশইন ঠেকাতে সন্ধ্যার দিকে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের কোন আগ্রহ দেখানো হয়নি বলে জানানো হয়েছে। ফলে কোম্পানি কমান্ডার বা ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে কোন পতাকা বৈঠক হয়নি।

ভারতীয় অংশে বিএসএফ এবং বাংলাদেশের অংশে বিজিবি কঠোর নিরাপত্তার মধ্যে নো ম্যানস ল্যান্ডে তিনজন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ তপ্ত রোদের মধ্যে দিনভর মানবেতর জীবনযাপন করেন। সন্ধ্যা পর্যন্ত বিজিবি-বিএসএফ কোন পতাকা বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় নোম্যান্সল্যান্ডে অবস্থান করা ৯ জন দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে।

নওগাঁ সাপাহার উপজেলা আদাতলা সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যার পর বিএসএফ তাদের তিনটি সার্চলাইট বন্ধ করে দেয়। ফলে সীমান্ত এলাকায় ভুতুরে পরিবেশ বিরাজ করে। গ্রামবাসী জানান, গতকাল বুধবার রাত দশটার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সীমান্তের সার্চলাইটগুলো অন করলে সেখানে ওই ৯ জনকে আর নোম্যানস ল্যান্ডে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে রাতের আঁধারে তাদেরকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবি থেকে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করা ৯ জন আজ সকাল থেকে সেখানে আর দেখা যাচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে, বিজিবি কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে বিএসএফ বুধবার দিনগত রাতে তাদের ফিরিয়ে নিয়ে গেছে। পুশইন ও যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করতে বিজিবি প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসে ৫ জুন সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত, ৮ জুন পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এবং সর্বশেষ ২৪ জুন সাপাহার উপজেলা আদাতলা সীমান্ত দিয়ে অর্ধশতাধিক নারী, শিশু ও পুরুষকে পুশইনের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে বিএসএফের তিনটি পুশইন মিশন ব্যর্থ হয়।

পুশইন বিএসএফ ভারত বিজিবি নওগাঁ
০৬ জুন ২০২৬
বিজিবি-গ্রামবাসীদের প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ
০৪ জুন ২০২৬
২৪ ঘণ্টায় বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি
০৪ জুন ২০২৬
পুশইন প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার
২৭ ডিসেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
১৩ আগস্ট ২০২৫
আরও ৪৫ জনকে পুশইন ও ২৭ জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ
২৪ জুলাই ২০২৫
ভারত মুসলিমদের জোর করে বাংলাদেশে পুশইন করছে : এইচআরডব্লিউ
১১ জুলাই ২০২৫
শেরপুরে ১০ জনকে পুশইন করল বিএসএফ
১০ জুলাই ২০২৫
পুশইন-পুশব্যাক প্রতিনিয়তই হচ্ছে : বিজিবি মহাপরিচালক
১০ জুন ২০২৫
দিনাজপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন বিএসএফের
০৫ জুন ২০২৫
খাগড়াছড়ি সীমান্তে পুশইন ও পাচার রোধে কঠোর ব্যবস্থা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরেক মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান
  2. কলিমুল্লাহকে আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন, শুনানি কাল
  3. প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
  4. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত : হাইকমিশনার
  6. শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x