Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:১৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৬:২৬, ২৫ জুন ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:১৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৬:২৬, ২৫ জুন ২০২৬
আরও খবর
মাদকবিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
ফরিদপুরে ডিবির ওসি আলমগীর প্রত্যাহার
রাতের আঁধারে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছাত্রলীগ
ফরিদপুরে আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগনেতার মৃত্যু
ফরিদপুরে ১২০ পরিবার পেল ফ্যামিলি কার্ড

ভারত নির্ভরতা কমাতে ফরিদপুরে বিএডিসির পাট বীজ ও ডিলার কর্মশালা

সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:১৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৬:২৬, ২৫ জুন ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:১৫, ২৫ জুন ২০২৬
আপডেট: ১৬:২৬, ২৫ জুন ২০২৬

পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে আর পাট রপ্তানিতে প্রথম স্থান অর্জন করেছে এরই মধ্যে। তবে এই পাট উৎপাদনে এতদিন প্রায় শতভাগ পাট বীজ ভারত থেকে আনতে হতো। এবার সরকার উদ্যোগ গ্রহণ করেছে ভারতের উপর নির্ভরতা কমিয়ে দেশে বিএডিসির মাধ্যমে পাট বীজ উৎপাদনের। আর এজন্য পাটের জেলা ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।‌ 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে দশটায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় ফরিদপুর অঞ্চলে পাটবীজ বিক্রি বাড়াতে এর আয়োজন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)। 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বিএডিসির যুগ্ম সচিব ও বীজ ও উদ্যান উইং এর সদস্য পরিচালক মো. মজিবুর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাট বীজ বিভাগের মহাব্যবস্থাপক দেবদাস সাহা, বীজ প্রক্রিয়াজাতকরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোসাব্বের হোসেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীবি) মোহাম্মদ সেলিম হায়দার, বীজ উৎপাদনে উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া সহ কৃষি বিভাগের কর্মকর্তা, জেলার পাট চাষী ও পাট বীজ ডিলারগণ।

কর্মশালায় বক্তারা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বাংলাদেশ উৎপাদিত জেআরও-৫২৪ জাতের পাট বপনের পরামর্শ দেন বক্তারা। তারা বলেন বিএডিসির বীজ ভর্তুকি মূল্য প্রতি কেজি ১২০ টাকায় কিনতে পাওয়া যায়। এতে উৎপাদন খরচ কমে যাবে তাছাড়া এই বীজের গজানোর সক্ষমতা ৯০ ভাগের বেশি এবং গুণ মানেও ভালো। 

এ সময় বক্তারা আরো বলেন, ভারত থেকে বীজ আমদানির প্রবণতা কমিয়ে দেশীয় বীজ উৎপাদনে বিএডিসি লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমান সরকার নির্দেশনা অনুযায়ী দেশের পাট বীজের চাহিদা বেশি উৎপাদনের মাধ্যমে পূরণের লক্ষ্যে বিএডিসি চার বছর মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় দেশের ১২টি জেলায় নতুন ১২টি চুক্তিবদ্ধ চাষি জোন স্থাপনপূর্বক বিএডিসির  বর্তমান সক্ষমতা ২ হাজার মেট্রিক টন থেকে বৃদ্ধি করে ২০২৯-৩০ সালে ৫ হাজার মেট্রিক টন স্থায়ীভাবে বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিবছর ৮০ থেকে ১০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশে পাট বীজের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে তারা জানান। পরে বিএডিসির কর্মকর্তা এবং চাষী এবং ডিলাররা সরাসরি জেআরও ৫২৪ পাট বীজ ক্ষেত পরিদর্শন করেন।

ফরিদপুর পাট বীজ কর্মশালা

সংশ্লিষ্ট সংবাদ: ফরিদপুর

২৮ জুন ২০২৬
মাদকবিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
২৩ জুন ২০২৬
ফরিদপুরে ডিবির ওসি আলমগীর প্রত্যাহার
২৩ জুন ২০২৬
রাতের আঁধারে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছাত্রলীগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর পরিকল্পনা জুলাই থেকে : শিক্ষামন্ত্রী
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. নিখোঁজ সোহাগের সন্ধান চায় পরিবার
  4. আলোচিত আর্জেন্টিনা সমর্থক আজাদ মেম্বার যে কারণে কারাগারে
  5. থানচির ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  6. আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মিষ্টি সুবাসকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x