Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৪৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৭ অক্টোবর ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৪৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৭ অক্টোবর ২০২৬
আরও খবর
‘আমাকে বাঁচাও, মেরে ফেলবে’—স্ত্রীর ফোনে স্বামীর শেষ আকুতি, আসামি গ্রেপ্তার
পরকীয়ার অভিযোগে ডেকে নিয়ে হত্যা, মরদেহ হাসপাতালে পাঠিয়ে লাপাত্তা পরিবার
চিত্রনায়িকা শিমু হত্যা, সাক্ষ্য দিলেন চিকিৎসক পারমিতা
শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
প্রেমিকাকে হত্যা ও পোড়ানোর দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

পরকীয়া সন্দেহে ৫০ হাজার টাকা চুক্তিতে কিশোর ওমরকে হত্যা

সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৪৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৭ অক্টোবর ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৪৫, ০৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:৪৬, ০৭ অক্টোবর ২০২৬
পরকীয়ার সন্দেহের জেরে ১৪ বছর বয়সী কিশোর ওমর আলীকে হত্যাকাণ্ডের পর মো. নজরুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। ছবি : এনটিভি

পরকীয়ার সন্দেহের জেরে ১৪ বছর বয়সী কিশোর ওমর আলীকে হত্যাকাণ্ডের পর মো. নজরুল ইসলাম (৪৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ৫০ হাজার টাকার চুক্তিতে ওমরকে অপহরণ ও নির্যাতনের পর হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুর পিবিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের নুর ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, ২০২১ সালের ৪ জানুয়ারি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের একটি ঘাসের ক্ষেত থেকে কিশোর ওমরের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৫ জানুয়ারি নিহতের বাবা আহেদ আলী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার ফরিদপুর পিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়।

পিবিআই প্রধান জানান, টানা পাঁচবার ব্যর্থ অভিযানের পর অবশেষে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ অক্টোবর রাতে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে মূল অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিবেশী দুই গৃহবধূর সঙ্গে কিশোর ওমরের পরকীয়া ও শারীরিক সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি হয়। এই ক্ষোভ থেকেই ওমরকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে একটি চক্র। পরিকল্পনা অনুযায়ী ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে হত্যার চুক্তি হয়। এরপর ২০২১ সালের ১ জানুয়ারি রাতে ওমরকে ধরে একটি নির্জন স্থানে নিয়ে নির্যাতন চালানো হয়। গায়ের জামা দিয়ে হাত-পা বেঁধে বাথরুমে আটকে রেখে নির্যাতনের পর ২ জানুয়ারি দিবাগত রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘাসের ক্ষেতে ফেলে রাখা হয়।

পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডে মোট পাঁচজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে টাকাদাতাদের নাম গোপন রাখা হয়েছে। গ্রেপ্তার আসামির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণসহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদপুর বালিয়াকান্দি পিবিআই হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: ফরিদপুর

২৫ সেপ্টেম্বর ২০২৬
মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টেঁটাবিদ্ধ
১৫ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে তিন দিনব্যাপী গণেশ পূজা শুরু, মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়
১১ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে এসিড কারখানার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে ফসলি জমি, হুমকিতে জনস্বাস্থ্য
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্গাপূজার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  2. বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে লঘুচাপের ইঙ্গিত
  3. ইনুসহ গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
  4. রাজধানীর যেসব এলাকায় কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
  5. প্রথম আলোর সম্পাদকের বক্তব্যকে ‘অর্ধসত্য ও বিভ্রান্তিকর’ দাবি শফিকুল আলমের
  6. আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের ক্ষোভ-হতাশা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x