বাসপ্রাবিপ্রশিস তিতাস শাখার সহসভাপতি কামাল হোসেনের মা আর নেই
কুমিল্লার তিতাস উপজেলার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (বাসপ্রাবিপ্রশিস) তিতাস উপজেলা শাখার সহসভাপতি মো. কামাল হোসেনের মা ফিরোজা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজার নামাজ আজ রাত সোয়া ৯টায় উলুকান্দি কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে ফিরোজা বেগম চার ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, বাসপ্রাবিপ্রশিস তিতাস উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কল্যাণ সমিতির পক্ষ থেকেও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক