Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ১৮:১৭, ২৬ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ১৮:১৭, ২৬ জুন ২০২৬
আরও খবর
ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশে ফিরেছেন ৭৭ হাজার ৬৯ জন হাজি
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা

দেশে ফিরেছেন ৬৬১৭৪ হাজি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ১৮:১৭, ২৬ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১৫, ২৬ জুন ২০২৬
আপডেট: ১৮:১৭, ২৬ জুন ২০২৬
সৌদি আরবে হজ করে দেশে ফিরছেন হাজিরা। ছবি : বাসস

চলতি বছরের ২৬ মে পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬৬ হাজার ১৭৪ জন হাজি দেশে ফিরেছেন। আজ শুক্রবার (২৬ জুন) হজ অফিসের এক কর্মকর্তা জানান, হাজিদের ফিরিয়ে আনতে তিনটি নির্ধারিত বিমানসংস্থা এ পর্যন্ত মোট ১৮০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৭টি, সৌদিয়া এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি।

হজ অফিস জানিয়েছে, ১৮০টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৬১ হাজার ৭১৫ জন হাজি দেশে ফিরেছেন।

বিমানসংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে ৩০ হাজার ৫৭৩ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইটে ২২ হাজার ৭২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজি দেশে এসে পৌঁছেছেন।

এছাড়া অন্যান্য বিমানসংস্থার মাধ্যমে আরও ৪ হাজার ২০০ হাজি দেশে ফিরেছেন। অবশিষ্ট হাজিরা পর্যায়ক্রমে নির্দিষ্ট বিমানসংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরবেন বলে ওই কর্মকর্তা জানান।

এদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৫৫ জন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১০ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬৭ হাজার ৩৬ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে ২৮ হাজার ৩৮৩ জন হাজি সেবা পেয়েছেন।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। আর হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

হজ অফিসের তথ্য মতে, এবার বাংলাদেশের মোট হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন।

হজ সৌদি আরব হাজি
২৫ মে ২০২৬
পবিত্র হজের খুতবা কাল, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত
২৫ মে ২০২৬
হজের খুতবা অনুবাদ হবে ৩৫ ভাষায়
২৫ মে ২০২৬
মক্কায় হজে অংশ নিচ্ছেন ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি হজযাত্রী
২৫ মে ২০২৬
পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করছেন ১৫ লাখের বেশি মুসলমান
২৫ মে ২০২৬
লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
২৫ মে ২০২৬
হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, মিনা-আরাফাত ও মুজদালিফায় কখন কী কাজ
২৪ মে ২০২৬
মক্কায় সর্বোচ্চ ৪৭ ডিগ্রি তাপমাত্রার শঙ্কা, যেসব নির্দেশনা দিল সৌদি সরকার
২৪ মে ২০২৬
সোমবার শুরু হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই মিনায় যাবেন হাজীরা
২৩ মে ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধ সত্ত্বেও এবারের হজপ্রত্যাশীর সংখ্যা গতবছরকে ছাড়িয়ে গেছে
২৩ মে ২০২৬
হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি
  2. পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস : উদ্ধার ও ত্রাণ সহায়তায় সেনাবাহিনী
  3. সাজেকে আটকেপড়া ৪২১ জনকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী
  4. বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমির
  5. রংপুরে সাত মাসে ১১ ইটভাটা বন্ধ, জরিমানা ২৪ লাখ টাকা
  6. যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x