Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৯:৪৪, ২৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৯:৪৪, ২৫ মে ২০২৬
আরও খবর
হজের নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম
২০২৭ সালের হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়ল
সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী
২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

হজের খুতবা অনুবাদ হবে ৩৫ ভাষায়

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৯:৪৪, ২৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৯:৪৪, ২৫ মে ২০২৬
আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হবে। এএফপির ফাইল ছবি

চলতি বছর আরাফাতের ময়দান থেকে হজের খুতবা ৩৫টি ভাষায় অনুবাদ করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনুমোদিত চ্যানেলগুলোর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে হজের খুতবা। খবর আরব নিউজের।

মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি জানায়, আরাবির পাশাপাশি ইংরেজি, বাংলাসহ মোট ৩৫টি ভাষায় অনুবাদ করে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হবে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, হজের খুতবা অনুবাদে নেওয়া পদক্ষেপের লক্ষ্য হলো বিশ্বজুড়ে মুসলমানদের কাছে খুতবার বার্তা পৌঁছে দেওয়া। একই সঙ্গে ইসলামের মধ্যপন্থার বার্তা প্রচার করা।

পবিত্র দুই মসজিদের প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, এই উদ্যোগটি ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারকে প্রতিফলিত করে এবং হাজিদের প্রতি সৌদি নেতৃত্বের মনোযোগ ও গুরুত্বকে তুলে ধরে।

শেখ আবদুল রহমান আল-সুদাইস আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নেওয়া অনুবাদের এ পদক্ষেপ হজের আবেদন সারা বিশ্বে সর্বোচ্চ পর্যায়ে ছড়িয়ে দিতে সাহায্য করে।

আল-সুদাইস বলেন, আরাফাত ময়দান থেকে হজের খুতবা অনুবাদের এ প্রকল্প মসজিদে হারাম ও মসজিদে নববিএ ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রকল্প বহু বছরের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বাস্তবায়ন করা হয়েছে। এটি বিশ্বের বিভিন্ন ভাষায় ধর্মীয় বিষয়বস্তুকে সমৃদ্ধ করতে অবদান রাখে।

শেখ আবদুল রহমান আল-সুদাইস বলেন, এই উদ্যোগটি আরবিভাষী না এমন মুসলমানদের খুতবার আধ্যাত্মিক ও মানবিক বার্তা থেকে উপকৃত হতে সাহায্য করে।

শেখ আবদুল রহমান আল-সুদাইস আরও বলেন, ভাষণটি যেন সর্বোচ্চ পেশাদারত্ব ও গুণমান বজায় রেখে বিশ্বের সর্বাধিক দর্শকের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রেসিডেন্সি বিশেষায়িত দলসহ প্রযুক্তিগত ও গণমাধ্যমের সক্ষমতাকে কাজে লাগিয়েছে।

হজ হজের খুতবা আরাফাত ময়দান আরাফাত দিবস

সংশ্লিষ্ট সংবাদ: হজ

১৩ সেপ্টেম্বর ২০২৬
হজের নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৬
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম
০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়ল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের লক্ষ্যে তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত
  2. ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনায় বাংলাদেশের উদ্যোগ নিয়ে যা জানাল ভারত
  3. রাশিয়ার নির্বাচনে কোনো দলই যুদ্ধবিরোধী মনোভাব দেখাতে পারছে না
  4. পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, ৫ পুলিশসহ নিহত ১৬
  5. ফিলিপাইনের হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৮
  6. সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x