নিখোঁজ সোহাগের সন্ধান চায় পরিবার
গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী ময়লার পুকুরপাড় বাসস্ট্যান্ডের কাছ থেকে গত ১৩ মে সকাল ১০টার দিকে হারিয়ে গেছে সৈয়দ তানভির সোহাগ (২৩) নামের এক তরুণ। এরপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।
নিখোঁজ সোহাগের সন্ধান চেয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। গত ১৪ মে এ জিডি করা হয়। জিডি নম্বর-৭২০। জিডি ট্র্যাকিং নম্বর-P2FANB।
হারিয়ে যাওয়ার সময় সোহাগের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও জিন্স প্যান্ট। তার হাতে শপিং ব্যাগ ছিল। হালকা-পাতলা গড়নের সোহাগের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
নিখোঁজ সোহাগের বাবার নাম সৈয়দ সেলিম মিয়া, মায়ের নাম সৈয়দা লাকি। সোহাগ টাঙ্গাইল সদর থানার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের মিয়া বাড়ির বাসিন্দা।
সোহাগের সন্ধান পেলে তার বাবার মোবাইল নম্বর ০১৭২১-১৪১৬৮৭ (হোয়াটসঅ্যাপ), ০১৭১২-৮৩৮৮৯৯-এ যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক