Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:০৫, ০২ জুলাই ২০২৬
আপডেট: ১৯:০৯, ০৬ জুলাই ২০২৬
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:০৫, ০২ জুলাই ২০২৬
আপডেট: ১৯:০৯, ০৬ জুলাই ২০২৬
আরও খবর
সরকারের ৫ মাসে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে : জামায়াত সেক্রেটারি
গুমের শাস্তি যাবজ্জীবন ও অর্থদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
‌‘সামাজিক মাধ্যমে উঁকিঝুঁকি মারা ছাড়া মাঠে কোনো প্রভাব ফেলার সামর্থ্য রাখে না’
ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু
দুর্নীতির অভিযোগে থানা ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীই বরখাস্ত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সংগীত উৎসব

সংগীতে সেতুবন্ধন দ্বিপক্ষীয় অংশীদারত্বের মূল ভিত্তি : মার্কিন রাষ্ট্রদূত

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:০৫, ০২ জুলাই ২০২৬
আপডেট: ১৯:০৯, ০৬ জুলাই ২০২৬
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:০৫, ০২ জুলাই ২০২৬
আপডেট: ১৯:০৯, ০৬ জুলাই ২০২৬

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, সংগীত এমন একটি অনন্য সেতুবন্ধন, যা দুই দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। এভাবে একসঙ্গে তাদের যৌথ পরিবেশনা প্রমাণ করে, আমাদের সামরিক বাহিনী এবং দুই দেশের জনগণের মধ্যে কত দ্রুত দৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব, যা উভয় দেশের জন্যই কল্যাণকর। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক-সামরিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কই দ্বিপক্ষীয় অংশীদারত্বের মূল ভিত্তি তৈরি করবে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজধানীর বিমানবাহিনী জাদুঘরে বাংলাদেশ বিমানবাহিনী ব্যান্ড এবং মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ‘ট্রপিক লাইটনিং’ ব্যান্ডের যৌথ সংগীতানুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত ‘ফ্রিডম ২৫০ আমেরিকা উইক’-এর কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানে  ঘণ্টাব্যাপী বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা এবং যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের মনোমুগ্ধকর যৌথ যন্ত্রসঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা ও যুক্তরাষ্ট্রের ব্যান্ড যৌথভাবে দেশাত্মবোধক, সমসাময়িক ও জনপ্রিয় বিভিন্ন যন্ত্রসঙ্গীত পরিবেশন করে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বাংলাদেশ বিমান বাহিনী ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনী আমাদের ভালো বন্ধু ও অংশীদারদের সঙ্গে এই আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত।’ যৌথ সংগীতানুষ্ঠানের আয়োজনের জন্য বাংলাদেশ বিমানবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সামরিক সংগীতশিল্পীরা বিশ্বের অন্যতম সেরা কূটনীতিক, কারণ তারা সংগীতের সর্বজনীন ভাষার মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন। বিমানবাহিনী জাদুঘরকে এ আয়োজনের জন্য আদর্শ স্থান উল্লেখ করে ক্রিস্টেনসেন বলেন, এ স্থানটি দুই দেশের বিমানবাহিনীর ঘনিষ্ঠ অংশীদারত্বের প্রতীক।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ বিমানবাহিনী ব্যান্ড ও মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের যৌথ পরিবেশনা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্কেরই প্রতিফলন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই ব্যান্ডের সদস্যরা অনুষ্ঠানের দিনই প্রথমবারের মতো একে অপরের সঙ্গে পরিচিত হলেও সংগীতের অভিন্ন ভাষার মাধ্যমে তারা তাৎক্ষণিকভাবে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘এভাবে একসঙ্গে এসে তাদের যৌথ পরিবেশনা প্রমাণ করে, আমাদের সামরিক বাহিনী এবং দুই দেশের জনগণের মধ্যে কত দ্রুত দৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব, যা উভয় দেশের জন্যই কল্যাণকর।’

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘এ ধরনের বিনিময় কর্মসূচি দেখিয়ে দেয় যে, দুই দেশের সম্পর্ক কেবল প্রতিরক্ষা সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্কের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।’

বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বলেন, ‘এই মানবিক সম্পর্কই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার সব ক্ষেত্রের ভিত্তি এবং তা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করে চলেছে। দুই দেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান পেশাগত সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এ ধরনের যৌথ সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।’

এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বলেন, আমরা যুক্তরাষ্ট্র এবং আমাদের দেশ বাংলাদেশের মধ্যকার এই মহান সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে লালন করি। এই বিশেষ উপলক্ষে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি এবং কামনা করছি যে, আমাদের এই বন্ধুত্ব ও বন্ধন আরও সুদৃঢ় হোক এবং নতুন এক মাত্রা লাভ করুক। আমি প্রথমবারের মতো এমন আয়োজন দেখছি এবং আমি নিশ্চিত যে ভবিষ্যতে এর ব্যাপ্তি ও গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এই প্রত্যাশা ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আমি সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আবারও ধন্যবাদ এবং ৪ঠা জুলাইয়ের দিনটি আপনাদের জন্য আনন্দময় হোক—সেই শুভকামনা রইল।

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সংগীত উৎসব ভিডিও সংবাদ
১০ আগস্ট ২০২২
যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে সমর্থন করে না : মার্কিন রাষ্ট্রদূত
১২ ফেব্রুয়ারি ২০২২
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও এগিয়ে নিতে চান নতুন মার্কিন রাষ্ট্রদূত
১০ জুলাই ২০২১
বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন দিতে চান বাইডেন
  •  
সর্বাধিক পঠিত
  1. আগামীকাল টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. গুমের শাস্তি যাবজ্জীবন ও অর্থদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
  4. রূপপুরে ২ রুশ নাগরিকের হাতাহাতি : একজনের মৃত্যু, অপরজন আইসিইউতে
  5. নওগাঁয় সুগন্ধি আতপ চালের মজুত রোধে ভোক্তা অধিকারের অভিযান
  6. মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার ঢাকা আসছেন মঙ্গলবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x