এনটিভি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সুবিচার করেছে : স্পিকার
জনপ্রিয় গণমাধ্যম এনটিভি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সুবিচার করেছে বলেছে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে দেওয়া এক বাণীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মন্তব্য করেন।
এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই টিভি চ্যানেলটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি অতীতে সুবিচার করেছে। ভবিষ্যতেও তারা বিনোদনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশের জনগণকে বিমোহিত করে রাখবে— এটি আমি আশা করি।

নিজস্ব প্রতিবেদক