মানিকগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (৪ জুলাই) মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা
বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা এনটিভির দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের আস্থা অর্জন এবং দেশ-বিদেশের
নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সত্য ও সাহসিকতার
সঙ্গে সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি এনটিভি পরিবারের প্রতি শুভেচ্ছা
জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং কেক পাঠিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন
করেন।
উৎসবমুখর পরিবেশে সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সম্প্রীতি, সৌহার্দ্য ও
ভালোবাসার এক মিলনমেলায়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ