Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৩:০০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৭ জুলাই ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৩:০০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
আগামী মাসে পরীক্ষামূলক ‘প্রবাসী কার্ড’ চালু করবে সরকার
১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে : মাহদী আমিন
ইয়ামালের ভালো চান না মেসি
নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে : প্রেস সচিব
আলোচিত সেই ছবি নিয়ে যা বললেন মেসি

মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৩:০০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৭ জুলাই ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৩:০০, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে আকস্মিক সফরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেছেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই প্রধানমন্ত্রী সড়কপথে সিঙ্গাইরে পৌঁছান। পরে জামির্তা ইউনিয়নের মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগান এলাকায় স্থাপিত ৮বি সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পুলিশ সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী ক্যাম্পে অবস্থান করেন। এ সময় তিনি সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি জাতীয় সংসদ ভবনের উদ্দেশে সড়কপথে রওনা দেন।

পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আকস্মিক সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা নিরাপত্তা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। 
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।

এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে সরকারপ্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেনানিবাসে ফিরে পূর্ণোদ্যমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “প্রধানমন্ত্রী আকস্মিকভাবে সিঙ্গাইরে এসে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন। নির্ধারিত কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।”

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনী গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

১৮ জুলাই ২০২৬
আগামী মাসে পরীক্ষামূলক ‘প্রবাসী কার্ড’ চালু করবে সরকার
১৮ জুলাই ২০২৬
বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুলাই ২০২৬
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৫ দিনের পূর্বাভাসে ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  2. ৩ দিনের মধ্যে ৭ জেলায় আবারও বন্যার শঙ্কা
  3. ঠোঁটকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন উপদেষ্টা
  4. সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিমানমন্ত্রী
  5. ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  6. আগামী মাসে পরীক্ষামূলক ‘প্রবাসী কার্ড’ চালু করবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x