৫ বিভাগে ভারি বৃষ্টি পূর্বাভাস
স্টার মেইলের ফাইল ছবি
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা জারি করা হয়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হলে তা অতি ভারি বর্ষণ হিসেবে গণ্য হবে।

এনটিভি অনলাইন ডেস্ক