Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
২০:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:৩০, ১২ জুলাই ২০২৬
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
২০:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:৩০, ১২ জুলাই ২০২৬
আরও খবর
রূপপুরে ২ রুশ নাগরিকের হাতাহাতি : একজনের মৃত্যু, অপরজন আইসিইউতে
খেলতে গিয়ে মাঠের সামনেই গাড়িচাপায় ঝরলো নিহাদের প্রাণ
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮০
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৮০
চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
২০:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:৩০, ১২ জুলাই ২০২৬
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
২০:৩০, ১২ জুলাই ২০২৬
আপডেট: ২০:৩০, ১২ জুলাই ২০২৬
কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতিটি মারা গেছে। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য মা হাতিটির মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়।

বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ সময় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাতিটি প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়েছিল। এতে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং পেটেও মারাত্মক আঘাত লাগে। বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।’

গতকাল শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় হাতিটির পা পিছলে যায়। এতে প্রায় ২০০ ফুট নিচে পড়ে গিয়ে হাতিটি গুরুতর আহত হয় এবং আর দাঁড়াতে পারেনি। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে বন্যপ্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক ড. মোস্তাফিজের নেতৃত্বে ইআরটি এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে হাতিটির নিবিড় চিকিৎসা চালানো হয়।

বন বিভাগের তথ্যমতে, মৃত হাতিটির আনুমানিক বয়স ৪০ বছর। পাহাড় থেকে পড়ে তার মেরুদণ্ড ও পেছনের পা ভেঙে যাওয়ায় সে দাঁড়াতে অক্ষম হয়ে পড়ে।

এদিকে হাতিটি আহত হওয়ার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানও হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। তবে সব ধরনের চেষ্টা সত্ত্বেও আজ সকালে হাতিটি মারা যায়।

কক্সবাজার হাতি বন্য হাতি মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: কক্সবাজার

৩১ জুলাই ২০২৬
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত
৩১ জুলাই ২০২৬
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩
২৬ জুলাই ২০২৬
কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন দুই জেলে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  2. টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা
  3. বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন
  4. ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট
  5. ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪ : এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা
  6. ‘আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের কারণে ছোট ভাইয়ের লাশ আনতে পারিনি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x