ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৭০, মামলা ৪০
ডিএমপি লগো
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে আরও জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগে ১৮ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৪৩ জন, মিরপুরে ৯১ জন, গুলশানে ৩১ জন, উত্তরায় ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিমকার্ড ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়া দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)