Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রশিদ আল মুনান, পিরোজপুর
১২:১৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ১২:১৫, ১৩ জুলাই ২০২৬
রশিদ আল মুনান, পিরোজপুর
১২:১৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ১২:১৫, ১৩ জুলাই ২০২৬
আরও খবর
এক ফেসবুক পোস্টেই বদলে গেল অসহায় জান্নাতির জীবন
বিয়ের দুই দিনের মাথায় নববধূকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ
ঢাকা বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই : ঢাকা জেলা প্রশাসক
সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি
প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী

অসহায় মেয়ের বাবা হলেন জেলা প্রশাসক, দিলেন বিয়ে

রশিদ আল মুনান, পিরোজপুর
১২:১৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ১২:১৫, ১৩ জুলাই ২০২৬
রশিদ আল মুনান, পিরোজপুর
১২:১৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ১২:১৫, ১৩ জুলাই ২০২৬
অনুষ্ঠানে কনের অভিভাবকের (পিতা) দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ। তিনি নিজে উপস্থিত থেকে কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন। ছবি : এনটিভি

পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারে এক অসহায় (এতিম) মেয়ের বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। গতকাল রোববার (১২ জুলাই) রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশে এই ব্যতিক্রমী ও মানবিক বিয়ে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কনের অভিভাবকের (পিতা) দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ। তিনি নিজে উপস্থিত থেকে কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন এবং নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

সরকারি শিশু পরিবার সূত্রে জানা গেছে, বাবা-মা না থাকা সুহানি আক্তার ২০১৫ সালে পিরোজপুর সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই পরম স্নেহে বেড়ে ওঠেন তিনি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের বাসিন্দা রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে সুহানির বিয়ে সম্পন্ন হয়।

জমকালো এই বিয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল করিম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানমসহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আমন্ত্রিত অতিথিরা।

এদিকে এই বিয়েকে কেন্দ্র করে পিরোজপুর সরকারি শিশু পরিবারে এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে বসবাসরত এতিম ও দুস্থ শিশুরা তাদের সহপাঠীর নতুন জীবনের সূচনাকে ঘিরে নাচ, গান ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। বিদায়ের মুহূর্তে হাসি-কান্নায় আবেগঘন হয়ে ওঠে পুরো বিয়ের আসর।

অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অভিভাবকহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক ও মানবিক দায়িত্ব। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এমন অনন্য ও প্রশংসনীয় উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

পিরোজপুর অসহায় মেয়ে জেলা প্রশাসক বিয়ে সরকারি শিশু পরিবার

সংশ্লিষ্ট সংবাদ: পিরোজপুর

১৮ জুন ২০২৬
খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচাল শিশু মারিয়া
২৮ মে ২০২৬
গোপালগঞ্জে নিহত পাঁচ জনের তিন জন পিরোজপুরের একই পরিবারের
২৬ এপ্রিল ২০২৬
নবজাতককে ফেলে দিতে বলেন বাবা, মা বলেন— সন্তানকে আমি ছাড়ব না
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় মুষলধারে বৃষ্টি, চলবে কতক্ষণ?
  2. প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  3. শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী
  4. বন্যায় নিহত বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  5. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x