ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে কার্যকর হওয়া এই বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে এ সময়ের মধ্যে ঢাকা ও এর আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক