ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ২০৮৫ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৮৫ টি মামলা করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের (এমপির) ট্রাফিক বিভাগ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ৩২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ৪৭টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৬৯টি মোটরসাইকেলসহ মোট ৪৯০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ২৮৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩টি বাস, ৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজিচালিত অটোরিকশা, ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৩২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ২০৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৭৭টি গাড়ি ডাম্পিং ও ২৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক