Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
০৮:২৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩০, ২২ জুলাই ২০২৬
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
০৮:২৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩০, ২২ জুলাই ২০২৬
আরও খবর
বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
যাত্রীর অন্তর্বাসে তিন কোটি টাকার স্বর্ণ
দুই মামলায় চিন্ময় দাসের জামিন
জনবিচ্ছিন্ন বিএনপির কোনো জবাবদিহিতা নেই : নাহিদ ইসলাম
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন ১০ দিনের রিমান্ডে

রোববার থেকে ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
০৮:২৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩০, ২২ জুলাই ২০২৬
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)
০৮:২৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৩০, ২২ জুলাই ২০২৬
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি : এনটিভি অনলাইন

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে আগামী রোববার (২৬ জুলাই) থেকে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ’। এই কর্মসূচির আওতায় ঢাকা-খাগড়াছড়ি ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়ক অন্তর্ভুক্ত থাকবে।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বাস্তবায়ন পরিষদের পক্ষে সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল লিখিত বক্তব্যে বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে না করে পূর্বের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি থেকেই যাবে।

একরামুল হক বাবুল বলেন, দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী কোনো যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপনের দাবিতে তিন ইউনিয়ন জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন হরতাল-অবরোধের আওতামুক্ত থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের, জামায়াত নেতা এবিএম সিদ্দিক, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন ও মো. কবির, ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার, মো. নুরুল আলম নুরু, মো. আলমগীর, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মো. ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন।

গত ১ জুলাই নতুন উপজেলা ঘোষণার পর থেকেই ফটিকছড়ি উত্তরের তিন ইউনিয়নের সুবিধাজনক স্থানে সদর দপ্তর স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা হরতাল, অবরোধ ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

চট্টগ্রাম হরতাল সংবাদ সম্মেলন

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম

০৩ আগস্ট ২০২৬
যাত্রীর অন্তর্বাসে তিন কোটি টাকার স্বর্ণ
০২ আগস্ট ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন ১০ দিনের রিমান্ডে
০১ আগস্ট ২০২৬
পটিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  2. টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা
  3. বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন
  4. ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট
  5. ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪ : এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা
  6. ‘আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের কারণে ছোট ভাইয়ের লাশ আনতে পারিনি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x