Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২০, ২২ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২০, ২২ জুলাই ২০২৬
আরও খবর
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, দুদিনেও খোঁজ মিলেনি দুজনের
গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ
যমুনা নদীতে গ্রামবাংলার লোকজ নৌকাবাইচ প্রতিযোগিতা
সিরাজগঞ্জে নৌকা বাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি
সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

যমুনার ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর বাঁধে ধস, জিওব্যাগ ডাম্পিং পাউবোর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২০, ২২ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ০৯:২০, ২২ জুলাই ২০২৬

ভারি বৃষ্টি আর যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া-নলিন এলাকায় তারাকান্দি- ভূঞাপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের বড় একটি অংশ ইতোমধ্যে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

গতকাল সোমবার (২১ জুলাই) রাতেও শাখারিয়া-নলিন এলাকায় তারাকান্দি-ভূঞাপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক নতুন করে বাঁধের প্রায় ৬০ ফুট সড়ক নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

অন্যদিকে সড়কের মাঝখানে নতুন করে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকির কারণে টানা তৃতীয় দিনের মতো মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, যমুনার পানি ও নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ তারাকান্দি-ভূঞাপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করে যাচ্ছে পাউবো। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজন হলে বাঁধ রক্ষায় আরও জিও ব্যাগসহ অতিরিক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তপক্ষ।

আরও জানা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের চাপে শাখারিয়া এলাকায় সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে মহাসড়কের একটি বড় অংশ নদীগর্ভে চলে গেছে। ভাঙনের আশঙ্কায় আশপাশের বাড়িঘরের বাসিন্দারা প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সম্পূর্ণ ভেঙে গেলে গোপালপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হতে পারে। এতে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। অনেককে প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে পরিবহণ ব্যয়, ভোগান্তি ও জনদুর্ভোগ।

স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, প্রতি বছর জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। কিন্তু স্থায়ী নদী শাসনের উদ্যোগ না থাকায় সংকটের পুনরাবৃত্তি ঘটে। সাময়িক নয়, তারা দ্রুত একটি টেকসই নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু গত সোমবার (২০ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এরপর পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে নদীতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। পাশাপাশি নদীর তীব্র স্রোতের আঘাত কমাতে সড়কের পাশের বড় বড় গাছ কেটে গাছের গুঁড়ি নদীতে ফেলা হচ্ছে।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ বাসসকে বলেন, যমুনার পানি বৃদ্ধির কারণে নদীতে স্রোতের চাপ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ সরবরাহ করেছে। নদীর পরিস্থিতি ও স্রোতের গতিপ্রকৃতি বিবেচনায় রেখে ধারাবাহিকভাবে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে বাঁধ সুরক্ষায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং স্থানীয় মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, তা অনেকটাই কমেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বাসসকে বলেন, গত রোববার (১৯ জুলাই) স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শক করি। তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করা হচ্ছে। গতকাল রাতেও নতুন করে বাঁধের ৬০ ফুট নতুন করে ধসে গেছে। বাঁধ ও সড়কটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে জিওব্যাগ ফেলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৫ হাজার জিওব্যাগ ফেলা হয়েছে। ভাঙন প্রতিরোধে দিনরাত কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। যমুনার পানি বৃদ্ধি ও ভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে বাঁধ রক্ষায় আরও জিও ব্যাগসহ অতিরিক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদী ভাঙন সিরাজগঞ্জ যমুনা নদী জিওব্যাগ ডাম্পিং পাউবো
২৩ জুলাই ২০২৬
করতোয়া নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর
২৮ জুন ২০২৬
যমুনায় তীব্র ভাঙন, নদীতে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল
২১ জুন ২০২৬
তিস্তার ভাঙন থেকে সুন্দরগঞ্জ বাঁচাতে স্থায়ী সমাধান চান এলাকাবাসী
২১ জুন ২০২৬
সিরাজগঞ্জে যমুনা নদীর ডান তীরের ৩০ মিটার বাঁধ নদীতে বিলীন
১১ জুন ২০২৬
করতোয়া নদীর বাঁধে ভাঙন, নদীগর্ভে বিলীন সড়ক-ফসলি জমি
১১ জুন ২০২৬
যমুনায় বাড়ছে পানি, তীব্র ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ
০৭ মে ২০২৬
পায়রা নদীর বেড়িবাঁধে ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রাম
২১ এপ্রিল ২০২৬
যমুনা নদীর তীর সংরক্ষণ এলাকায় ভাঙন
২৫ সেপ্টেম্বর ২০২৫
৭১ শতাংশ মানুষ পিআর সিস্টেমের পক্ষে : জামায়াত নেতা মুজিবুর
২১ সেপ্টেম্বর ২০২৫
যমুনার ভাঙনে বিলীন ২৫ বসতভিটা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর : ইসি
  2. পূর্বের বিয়ে-সন্তানের তথ্য কাবিননামায় সংযুক্ত করতে হাইকোর্টের রুল জারি
  3. আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প
  4. শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা নিয়ে চিত্রপ্রদর্শনী
  5. নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ
  6. বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতুন ওয়ার্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x