Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অটোমোবাইল
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
১২:৪০, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১২:৪৯, ২২ জুলাই ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১২:৪০, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১২:৪৯, ২২ জুলাই ২০২৬
আরও খবর
বাউফলে গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে জামায়াতনেতাকে মারধর
মাছের ঘেরের পানি নিষ্কাশনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য
বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
ভুল নকশায় এলজিইডির সেতু নির্মাণ, ৬ বছর ধরে ভোগান্তি
ভেনম উৎপাদনের অনুমতি পেয়েও বাজারজাতের সুযোগ না থাকায় বিপাকে সাপের খামারি

পাঁচবার ঘর সরিয়েও রক্ষা হয়নি উমেশের

কাজল বরণ দাস, পটুয়াখালী
১২:৪০, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১২:৪৯, ২২ জুলাই ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১২:৪০, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১২:৪৯, ২২ জুলাই ২০২৬

‘নদীর সঙ্গে আর কত যুদ্ধ করমু? পাঁচবার ঘর সরাইছি। শেষ সম্বল দিয়া পাকা ঘর বানাইছিলাম। নদী সেটাও খাইয়া ফেলতাছে। এখন আর যাওয়ার মতো জায়গা নাই।’ কথাগুলো বলতে বলতে পায়রা নদীর দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চাঁন্দোখালী গ্রামের ৭৭ বছর বয়সী উমেশ চন্দ্র বয়াতি। কয়েক দিন আগেও যেখানে ছিল তার গোয়ালঘর, সেখানে এখন শুধু নদীর উত্তাল ঢেউ। ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে তার বসতঘরও।

প্রায় ছয় দশক ধরে নদীভাঙনের সঙ্গে লড়াই করছেন উমেশ চন্দ্র। ইতোমধ্যে পাঁচবার বসতঘর সরাতে হয়েছে তাকে। সর্বশেষ ২০২২ সালে সঞ্চয়, ঋণ ও স্বজনদের সহযোগিতায় একটি পাকা ঘর নির্মাণ করলেও সম্প্রতি নদীগর্ভে বিলীন হয়েছে সেই ঘরের একাংশ ও গোয়ালঘর। বর্তমানে বেড়িবাঁধের পাশে অস্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

উমেশ চন্দ্র বলেন, ছোটবেলা থেইকা এই নদীর পাড়ে আছি। নদী আমার জমি, ঘর, গাছ সব নিছে। সরকার যদি এখন ব্যবস্থা না নেয়, তাহলে আর কিছুই থাকবে না।

চাঁন্দোখালী গ্রামের মতো একই চিত্র জেলার কলাপাড়া, গলাচিপা, দশমিনা, বাউফল ও দুমকী উপজেলার বিভিন্ন এলাকায়। পায়রা, তেঁতুলিয়া, আগুনমুখা ও বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও সড়ক।

স্থানীয় বাসিন্দা ছালমা বেগম বলেন, দিন-রাত আতঙ্কে থাকতে হয়। কয়েক শতক জমি নদীতে চলে গেছে, এখন বসতভিটাও ঝুঁকিতে। 

আনোয়ার হোসেন বলেন, কয়েকবার বাড়ি সরিয়ে এখন তিনি নিঃস্ব। অন্যদিকে, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামে নদীভাঙনের মুখে পড়েছে এলাকার একমাত্র যোগাযোগ সড়ক, যা ভেঙে গেলে কয়েক হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা হলেও স্থায়ী নদীশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলায় প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৪২০ কিলোমিটার বর্তমানে ঝুঁকিপূর্ণ। জোয়ার ও তীব্র স্রোতের কারণে এসব এলাকার ঝুঁকি বাড়ছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ীভাবে নদীভাঙন রোধে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।

নদীভাঙন পায়রা নদী পটুয়াখালী

সংশ্লিষ্ট সংবাদ: নদীভাঙন

১১ জুলাই ২০২৬
কেশবপুরে পাড় ধসে ৪ বসতঘর বিলীন
২৩ এপ্রিল ২০২৬
দুর্গাপুরে নদীভাঙন রোধ ও যানজট নিরসনে হবে সেতু-বিকল্প সড়ক : ডেপুটি স্পিকার
০৯ জুলাই ২০২৪
সিরাজগঞ্জে নদীভাঙনে ভেসে যাচ্ছে কবরস্থানের মরদেহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  2. টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা
  3. বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন
  4. ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট
  5. ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪ : এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা
  6. ‘আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের কারণে ছোট ভাইয়ের লাশ আনতে পারিনি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x